বিএসএমএমইউতে পিএইচডি প্রোগ্রামে ভর্তিতে আবেদনের আহ্বান
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পিএইচডি প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন আহ্বান করা হয়েছে। আজ মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিএসএমএমইউর রেজিস্ট্রার ডা. স্বপন কুমার তপাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) পিএইচডি প্রোগ্রামে ভর্তির জন্য ২০২৩ সালের মার্চ থেকে শুরু হতে যাওয়া শিক্ষাবর্ষের জন্য নির্ধারিত সময়ে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে।’
একাডেমিক ও অন্যান্য যোগ্যতা
এতে বলা হয়েছে, এই বিশ্ববিদ্যালয়ের মেডিসিন, ডেন্টিস্ট্রি, সার্জারি, পেডিয়াট্রিক্স, বেসিক সায়েন্স এবং প্যারা ক্লিনিক সায়েন্স, পেডিয়াট্রিক্স ও প্রিভেনটিভ এন্ড সোশাল মেডিসিন—এ ছয় অনুষদের যে কোনো একটির অধীনে পিএইচডি ডিগ্রি প্রদান করা হবে।
১. আবেদনকারীকে অবশ্যই এমবিবিএস, বিডিএস বা সমমানের ডিগ্রি থাকতে হবে। (বিএমডিসি দ্বারা স্বীকৃত)
২. আবেদনকারীকে অবশ্যই এমডি/এমএস/এমফিল/এফসিপিএস/এমপিএইচ অথবা বিএমডিসি এবং বিএসএমএমইউ দ্বারা অনুমোদিত ডিগ্রি থাকতে হবে।
আবেদন ফি এবং অর্থ প্রদান পদ্ধতি
অফেরতযোগ্য ৪ হাজার টাকা পূবালী ব্যাংক শাহবাগ শাখায় (০৯৪৭১০২০০১৭৩১) অ্যাকেউন্টে বা পূবালী ব্যাংকের যে কোনো অনলাইন শাখা থেকে জমা দেওয়া যাবে। ১৭ জানুয়ারি থেকে শুরু হয়ে আগামী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত টাকা জমা দেওয়া যাবে।
আবেদনের সময়সীমা
১৮ জানুয়ারি থেকে অনলাইনে শুরু হওয়া এ আবেদন জমার কার্যক্রম চলবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। ভর্তি ফি জমা দেওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষার্থীকে (www.bsmmu.edu.bd) ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করতে হবে।
এআইডি/এমইউ