১৫ জানুয়ারী, ২০২৩ ০৪:৫৭ পিএম

একদিনে ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ভর্তি ২২

একদিনে ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ভর্তি ২২
বর্তমানে সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ১২০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন।

মেডিভয়েস রিপোর্ট: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে আরও ২২ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে ঢাকায় ভর্তি হয়েছেন পাঁচজন এবং ঢাকার বাইরে ১৭ জন।

আজ রোববার (১৫ জানুয়ারি) সারাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য ইউনিটের (এমআইএস) ইনচার্জ ডা. মুহাম্মদ জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ওই প্রতিবেদনে আরও জানানো হয়, বর্তমানে সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ১২০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৪৮ জন ও ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ৭২ জন চিকিৎসা নিচ্ছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরে ১ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত মোট হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৩৯৯ জন। এর মধ্যে ঢাকায় ১৮৭ জন আর ঢাকার বাইরে ভর্তি আছেন  ২১২ জন।

একই সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৭৬ জন। তাদের মধ্যে ঢাকার ১৩৯ জন আর ঢাকার বাইরে ১৩৭ জন।

প্রসঙ্গত, ২০১৯ সালে ডেঙ্গু জ্বরে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ প্রায় ৩শ’ মানুষের মৃত্যু হয়েছিল। আক্রান্ত হয়েছিল এক লাখ এক হাজার ৩৫৪ জন। এদিকে ২০২১ সালে ডেঙ্গুতে মারা গেছেন ১০৫ জন এবং আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। আর ২০২২ সালে ডেঙ্গুতে মারা গেছেন ২৮১ জন এবং আক্রান্ত হন ৬২ হাজার ৩৮২ জন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ডেঙ্গু জ্বর
এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক