৭ শর্তে ডেল্টা মেডিকেলের ডেন্টাল ইউনিটের নবায়ন
মেডিভয়েস রিপোর্ট: সাতটি শর্ত জুড়ে দিয়ে শিক্ষার্থীদের স্বার্থে রাজধানীর বেসরকারি ডেল্টা মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিট নবায়নের অনুমোদন দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
রোববার (৮ জানুয়ারি) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-২ শাখার উপসচিব মাহবুবা বিলকিস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উপর্যক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে বেসরকারি ডেল্টা মেডিকেল কলেজ, মিরপুর, ঢাকার ডেন্টাল ইউনিটের ২০২১-২১ ও ২০২২-২৩ শিক্ষাবর্ষের একাডেমিক অনুমোদন অধ্যয়নরত শিক্ষার্থীদের স্বার্থে নিম্নলিখিত শর্তে নবায়ন করা হলো।
১. বিএমডিসির অধিভুক্তি হালনাগাদকরণ করতে হবে।
২. সকল বিভাগে শিক্ষকের সংখ্যা বৃদ্ধি করতে হবে।
৩. ডেন্টাল ইউনিটের জন্য স্বতন্ত্র গ্যালারি ও টিউটোরিয়াল রুমের ব্যবস্থা করতে হবে।
৪. মিউজিয়াম ও ল্যাবের পরিসর বৃদ্ধি করতে হবে।
৫. আধুনিক ইন্স্ট্রুমেন্টসহ সরঞ্জামাদির ঘাটতি পূরণ করতে হবে।
৬. স্বতন্ত্র ডেন্টাল লাইব্রেরি ব্যবস্থা করতে হবে।
৭. শিক্ষকদের চাকুরি স্থায়ীকরণ ও প্রমোশনের ব্যবস্থা করতে হবে এবং প্রতিটি সাবজেক্টে সহকারী অধ্যাপকের ঘাটতি পূরণ করতে হবে।
‘উল্লিখিত শর্তসমূহ আগামী ছয় মাসের মধ্যে আবশ্যিকভাবে প্রতিপালন করে মন্ত্রণালয়কে জানানোর জন্য অনুরোধ করা হলো’, বলা হয় বিজ্ঞপ্তিতে।
-
০৮ জুলাই, ২০২৬
-
০৯ জানুয়ারী, ২০২৩
-
১৬ ফেব্রুয়ারী, ২০২২
-
০৫ ফেব্রুয়ারী, ২০২২
-
১১ জানুয়ারী, ২০২২
-
২১ নভেম্বর, ২০২১
-
০৯ নভেম্বর, ২০২১
-
০৭ নভেম্বর, ২০২১
-
০৪ নভেম্বর, ২০২১