০৩ জানুয়ারী, ২০২৩ ০৬:৩৪ পিএম

এমডি-এমএস কোর্সের লিখিত পরীক্ষার সূচি প্রকাশ

এমডি-এমএস কোর্সের লিখিত পরীক্ষার সূচি প্রকাশ
বিএসএমএমইউর সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. আজিজুর রহমান স্বাক্ষরিত এক নোটিসে এ তথ্য জানানো হয়েছে।

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ও অধিভুক্ত প্রতিষ্ঠানে অধ্যয়নরত চিকিৎসকদের রেসিডেন্সি প্রোগ্রামের ফেজ-‘এ’ ও ফেজ-‘বি’র জানুয়ারি ২০২৩ এর লিখিত পরীক্ষার সময় সূচি প্রকাশিত হয়েছে।

আজ মঙ্গলবার (৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিএসএমএমইউর সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. আজিজুর রহমান স্বাক্ষরিত এক নোটিসে এ তথ্য জানানো হয়েছে।

নোটিসের সময় সূচি অনুযায়ী, এমডি-এমএস ফেজ-‘এ’র পার্ট-১ পরীক্ষা আগামী ১৬ জানুয়ারি এবং পার্ট-২ পরীক্ষা ১৭ জানুয়ারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন ব্লকে সকাল সাড়ে ৯টায় থেকে সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

এ ছাড়া এমডি-এমএস ফেজ-‘বি’র পার্ট-১ পরীক্ষা আগামী ১৬ জানুয়ারি এবং পার্ট-২ পরীক্ষা ১৭ জানুয়ারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন ব্লকে দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিএসএমএমইউর সকল অনুষদের ডিন, কোর্স ডিরেক্টর, রেজিস্ট্রার, অধ্যক্ষ, পরিচালক সংশ্লিষ্ট বিভাগীয় চেয়ারম্যান ও কোর্স পরিচালকসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।

►নোটিসটি দেখতে ক্লিক করুন 

এআইডি

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : রেসিডেন্সি
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত