পরিবার পরিকল্পনার ৯ কর্মকর্তাকে বদলি
মেডিভয়েস রিপোর্ট: বিসিএস পরিবার পরিকল্পনার ৯ কর্মকর্তাকে দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে বদলি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-২ শাখার উপসচিব মোহাম্মদ মোহসীন উদ্দিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।
এতে বলা হয়েছে, ‘প্রশাসনিক কারণে বিসিএস (পরিবার পরিকল্পনা) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত তাঁদের নামের পার্শ্বে বর্ণিত পদে ও কর্মস্থলে বদলি ও পদায়ন করা হলো।’
এতে আরও বলা হয়েছে, ‘বদলিকৃত কর্মকর্তাগণ আগামী ১ জানুয়ারি ২০২৩ তারিখে বর্তমান কর্মস্থলে অবমুক্ত হবেন, অন্যথায় ১ জানুয়ারি ২০২৩ তারিখ অপরাহ্নে তাৎক্ষনিক অবমুক্ত বলে গণ্য হবে।’
‘রাষ্ট্রপতির আদেশক্রমে এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হলো,’ বলা হয় প্রজ্ঞাপনে।
আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের চিফ একাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার, স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব ও সচিবের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।