৩১ ডিসেম্বর, ২০২২ ১১:০৯ এএম

পরিবার পরিকল্পনার ৯ কর্মকর্তাকে বদলি

পরিবার পরিকল্পনার ৯ কর্মকর্তাকে বদলি
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-২ শাখার উপসচিব মোহাম্মদ মোহসীন উদ্দিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।

মেডিভয়েস রিপোর্ট: বিসিএস পরিবার পরিকল্পনার ৯ কর্মকর্তাকে দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে বদলি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-২ শাখার উপসচিব মোহাম্মদ মোহসীন উদ্দিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘প্রশাসনিক কারণে বিসিএস (পরিবার পরিকল্পনা) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত তাঁদের নামের পার্শ্বে বর্ণিত পদে ও কর্মস্থলে বদলি ও পদায়ন করা হলো।’

এতে আরও বলা হয়েছে, ‘বদলিকৃত কর্মকর্তাগণ আগামী ১ জানুয়ারি ২০২৩ তারিখে বর্তমান কর্মস্থলে অবমুক্ত হবেন, অন্যথায় ১ জানুয়ারি ২০২৩ তারিখ অপরাহ্নে তাৎক্ষনিক অবমুক্ত বলে গণ্য হবে।’

‘রাষ্ট্রপতির আদেশক্রমে এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হলো,’ বলা হয় প্রজ্ঞাপনে।

আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের চিফ একাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার, স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব ও সচিবের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত