২৭ ডিসেম্বর, ২০২২ ১২:৫০ পিএম

বিএমডিসির সামনে মেডিকেল শিক্ষার্থীদের অবস্থান

বিএমডিসির সামনে মেডিকেল শিক্ষার্থীদের অবস্থান
মেডিকেল শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ক্যারিঅন পুনর্বহাল ও সিজিপিএ পদ্ধতি বাতিলের দাবিতে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন বিভিন্ন মেডিকেল ও ডেন্টাল কলেজের শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১১টা থেকে রাজধানীর বিজয় নগরে বিএমডিসি কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করছেন তারা।

আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, ‘কোনো রকম পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই ক্যারিঅন বাতিল ও সিজিপিএ পদ্ধতি চালু করা হয়েছে। অযৌক্তিক এ সিদ্ধান্ত থেকে না সরে আসা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। প্রয়োজনে ক্লাস-পরীক্ষা বর্জন করবেন।’

এদিকে দুপুর একটার দিকে বিএমডিসির রেজিস্ট্রার ডা. মো. লিয়াকত হোসেনের সঙ্গে মিটিং হওয়ার কথা মেডিভয়েসকে জানিয়েছেন আন্দোলনরত একাধিক শিক্ষার্থী।

তারা বলেন, ‘রেজিস্ট্রার স্যার নতুন সিদ্ধান্তের পক্ষে একটাই যুক্তি দেখাতে পারছেন, সেটা হলো- সিজিপিএ পদ্ধতি চালুর মাধ্যমে শিক্ষার্থীদের দেশের বাইরে যেতে সুবিধা হবে। অথচ প্রতি বছর প্রায় ১৫ হাজার মেডিকেল শিক্ষার্থী ডাক্তার হয়ে বের হচ্ছেন। তাদেরকে বিদেশে পাঠিয়ে দেওয়া হলে দেশের মানুষকে কে সেবা দেবেন?

আরও পড়ুন: ক্যারিঅন পুনর্বহাল ও জিপিএ পদ্ধতি বাতিল দাবি মেডিকেল শিক্ষার্থীদের

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত