২৫ ডিসেম্বর, ২০২২ ০৭:০৭ পিএম

সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সহায়তা প্রদান

সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সহায়তা প্রদান
ফ্রি-মেডিকেল ক্যাম্পেইন এই মানবিক কার্যক্রম সর্বস্তরের মানুষের মধ্যে অত্যন্ত ইতিবাচক সাড়া ফেলেছে।

মেডিভয়েস রিপোর্ট: শীতকালীন প্রশিক্ষণ উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা সহায়তা প্রদান ও শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

আজ রোববার (২৫ ডিসেম্বর)  আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর)পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, শীতকালীন প্রশিক্ষণ উপলক্ষে রংপুরের তারাগঞ্জ উপজেলার কাজীপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে সাধারণ জনগণের মাঝে চিকিৎসা সেবা এবং বিনামূল্যে ওষুধপত্র বিতরণ করা হয়।

একই দিন বিকেলে নগর দারোয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়, দারোয়ানী, নীলফামারী এলাকায় জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও এরিয়া কমান্ডার রংপুর এরিয়া মেজর জেনারেল মো.ফয়জুর রহমান দুস্থ ও অসহায় জনসাধারণের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

এ সময় সেনাবাহিনীর অফিসার, জেসিও এবং অন্যান্য পদবীর সেনাসদস্যগণ, গণমাধ্যম ব্যক্তিবর্গ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ফ্রি-মেডিকেল ক্যাম্পেইন এই মানবিক কার্যক্রম সর্বস্তরের মানুষের মধ্যে অত্যন্ত ইতিবাচক সাড়া ফেলেছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক