২৬ ডিসেম্বর, ২০২২ ১১:৪০ এএম

সুপার স্পেশালাইজড হাসপাতালের অতিরিক্ত পরিচালক হলেন ডা. রসুল আমিন

সুপার স্পেশালাইজড হাসপাতালের অতিরিক্ত পরিচালক হলেন ডা. রসুল আমিন
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হৃদরোগ বিভাগে ২০১৫ সালে সহকারী অধ্যাপক যোগদান করেন ডা. মো. রসুল আমিন শিপন।

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালের অতিরিক্তি পরিচালক পদে নিযুক্ত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. রসুল আমিন শিপন।

বিএসএমএমইউর ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ তাঁর কার্যালয়ে ইতিমধ্যে এই নিয়োগপত্র সহযোগী অধ্যাপক ডা. মো. রসুল আমিন শিপনের হাতে তুলে দিয়েছেন।

বুধবার (২১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডা. স্বপন কুমার তপাদার স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়। সোমবার (২৬ ডিসেম্বর) বিএসএমএমইউর ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়, ‘বিএসএমএমইউর কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. রসুল আমিন শিপনকে তাঁর নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে বিশ্ববিদ্যালয়ের অধিনস্ত সুপার স্পেশালাইজড হাসপাতালের ‘অতিরিক্তি পরিচালক’ পদে নিয়োগ দেয়া হলো।’

‘এ আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী আদেশ নে দেয়া পর্যন্ত বলবৎ থাকবে বলে’, আদেশে বলা হয়েছে।

সহযোগী অধ্যাপক ডা. মো. রসুল আমিন শিপন একজন ক্লিনিক্যাল এন্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট। সাফল্যের সঙ্গে তিনি কার্ডিয়াক ইন্টারভেনশন করে যাচ্ছেন।

তিনি নোয়াখালির এক সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করলেও শৈশব, কৈশোর আর শিক্ষা জীবনের এক দীর্ঘ সময় কেটেছে পিতার কর্মস্থল বরিশালে।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করে হৃদরোগে এমডি ডিগ্রি (ঢাকা বিশ্ববিদ্যালয়) অর্জন  করেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হৃদরোগ বিভাগে ২০১৫ সালে সহকারী অধ্যাপক যোগদান করেন। ২০২১ সালে সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়ে ইন্টারভেনশন ইউনিটের ইউনিট প্রধান হিসেবে নতুনভাবে পথচলা শুরু করেন। এই পথ পরিক্রমায় দেশ-বিদেশে ইন্টারভেনশন নানা প্রশিক্ষণ নিয়েছেন। তিনি বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটি (বিসিএস), বাংলাদেশ সোসাইটি অব কার্ডিওভাসকুলার ইন্টারভেনশনের (বিসিএসএআই) আজীবন সদস্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র সোসাইটি অব করোনারি এনজিওগ্রাম এন্ড ইন্টারভেনশনের (এসসিএআই) একজন ফেলো।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত