আরও ৩৯ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি
মেডিভয়েস রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। ফলে মৃত্যুর সংখ্যা ২৭৪ জনেই রয়েছে। একই সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯ জন। এর মধ্যে ঢাকায় ২৭ জন ও ঢাকার বাইরে ১২ জন চিকিৎসাধীন আছেন।
আজ শুক্রবার (২৩ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি রোগী ৫১৬ জন। তাদের মধ্যে ঢাকায় ৫৩টি হাসপাতালে ভর্তি ২৮৭ জন ও ঢাকার বাইরে ২২৯ জন ভর্তি রয়েছেন।
এতে আরও বলা হয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত মোট হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৬১ হাজার ৮৮৩ জন। এর মধ্যে ঢাকায় ৩৮ হাজার ৯৭০ জন আর ঢাকার বাইরে ভর্তি আছেন ২২ হাজার ৯১৩ জন।
এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬১ হাজার ৯৩ জন। তাদের মধ্যে ঢাকার ৩৮ হাজার ৫১৪ জন আর ঢাকার বাইরে ২২ হাজার ৫৭৯ জন।
-
১২ মে, ২০২৬
-
১৫ ফেব্রুয়ারী, ২০২৬
-
২০ জানুয়ারী, ২০২৬
-
১০ ডিসেম্বর, ২০২৫
-
২৮ নভেম্বর, ২০২৫
-
২৩ নভেম্বর, ২০২৫