স্বাস্থ্যের ৬ষ্ঠ-নবম গ্রেডের কর্মকর্তাদের বদলির আবেদন চলছে
মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ষষ্ঠ থেকে নবম গ্রেডের কর্মকর্তাদের বদলি বা পদায়নের জন্য অনলাইনে আবেদন কার্যক্রম শুরু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শামিউল ইসলামের স্বাক্ষরিত এক নোটিসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ‘স্বাস্থ্য অধিদপ্তরের অন্তর্গত বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ষষ্ঠ হতে নবম গ্রেড (জুনিয়র কনসালটেন্ট ও সহকারী অধ্যাপক ব্যতিত) পর্যন্ত কর্মকর্তাদের বদলি বা পদায়নের জন্য ১৬ ডিসেম্বর থেকে অনলাইন আবেদন শুরু হয়েছে।’
এতে আরও বলা হয়েছে, ‘বিবেচনাযোগ্য অনলাইন আবেদন যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অগ্রায়ন হয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালকের (প্রশাসন) নিকট অনলাইনে অগ্রায়ন করতে হবে।’
জরুরি বিষয়সমূহ
১. কর্মকর্তাকে নিজের HRIS একাউন্ট থেকে আবেদন করতে হবে।
২. HRIS প্রোফাইলে স্বাক্ষর, এনআইড আপলোড করা থাকতে হবে।
৩. ছুটি, প্রেষণ ও লিয়েনে থাকাকালীন কেউ আবেদন করতে পারবেন না।
-
১০ ঘন্টা আগে
-
১২ ঘন্টা আগে
সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে
সরকারি হাসপাতালে ১৭ আগস্টের মধ্যে পরিচ্ছন্নতা ও বায়োমেট্রিক হাজিরা নিশ্চিতের নির্দেশ
-
০৩ জুলাই, ২০২৬
-
০২ জুলাই, ২০২৬
-
০১ জুলাই, ২০২৬
-
০১ জুলাই, ২০২৬