১৯ ডিসেম্বর, ২০২২ ০৬:৪৬ পিএম

স্বাস্থ্যের ৬ষ্ঠ-নবম গ্রেডের কর্মকর্তাদের বদলির আবেদন চলছে

স্বাস্থ্যের ৬ষ্ঠ-নবম গ্রেডের কর্মকর্তাদের বদলির আবেদন চলছে
শুধু অনলাইনে আবেদন করা যাবে।

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ষষ্ঠ থেকে নবম গ্রেডের কর্মকর্তাদের বদলি বা পদায়নের জন্য অনলাইনে আবেদন কার্যক্রম শুরু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শামিউল ইসলামের স্বাক্ষরিত এক নোটিসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘স্বাস্থ্য অধিদপ্তরের অন্তর্গত বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ষষ্ঠ হতে নবম গ্রেড (জুনিয়র কনসালটেন্ট ও সহকারী অধ্যাপক ব্যতিত) পর্যন্ত কর্মকর্তাদের বদলি বা পদায়নের জন্য ১৬ ডিসেম্বর থেকে অনলাইন আবেদন শুরু হয়েছে।’

এতে আরও বলা হয়েছে, ‘বিবেচনাযোগ্য অনলাইন আবেদন যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অগ্রায়ন হয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালকের (প্রশাসন) নিকট অনলাইনে অগ্রায়ন করতে হবে।’

জরুরি বিষয়সমূহ

১. কর্মকর্তাকে নিজের HRIS একাউন্ট থেকে আবেদন করতে হবে।
২. HRIS প্রোফাইলে স্বাক্ষর, এনআইড আপলোড করা থাকতে হবে।
৩. ছুটি, প্রেষণ ও লিয়েনে থাকাকালীন কেউ আবেদন করতে পারবেন না।

►নোটিসটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : স্বাস্থ্য অধিদপ্তর
প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন

চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা

প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন

চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা

  এই বিভাগের সর্বাধিক পঠিত