১২ ডিসেম্বর, ২০২২ ০৩:২১ পিএম

শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবসে বিএমএ’র কর্মসূচি

শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবসে বিএমএ’র কর্মসূচি
বিএমএ মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মেডিভয়েস রিপোর্ট: আগামী ১৪ ও ১৬ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস পালন উপলক্ষে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) কর্মসূচি ঘোষণা করেছে।

সংগঠনের মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে বিএমএ ভবনে সূর্যোদয়ের পর জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন এবং সকাল ৭টায় কালোব্যাজ ধারণ ও মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করা হবে।’

এতে আরও বলা হয়েছে, ‘১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে বিএমএ ভবনে জাতীয় পতাকা উত্তোলন এবং সকাল সাড়ে ৬টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে বিএমএ ভবন থেকে যাত্রা শুরু। সাভার থেকে বিএমএ ভবনে ফেরার প্রাক্কালে ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হবে।’ 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক