ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
মেডিভয়েস রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিন জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ২৬৬ জন। একই সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬৫ জন। এর মধ্যে ঢাকায় ১৪৪ জন ও ঢাকার বাইরে ১২১ জন চিকিৎসাধীন আছেন।
আজ শনিবার (১০ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি রোগী এক হাজার ১৮১ জন। তাদের মধ্যে ঢাকায় ৬৯৭ জন ও ঢাকার বাইরে ৪৮৪ জন ভর্তি রয়েছেন।
এতে আরও বলা হয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত মোট হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৬০ হাজার ৭৮ জন। এর মধ্যে ঢাকায় ৩৮ হাজার আর ঢাকার বাইরে ভর্তি আছেন ২২ হাজার ৭৮ জন।
এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫৮ হাজার ৬৩১ জন। তাদের মধ্যে ঢাকার ৩৭ হাজার ১৩৯ জন আর ঢাকার বাইরে ২১ হাজার ৪৯২ জন।
-
০১ জুলাই, ২০২৬
-
২৪ জুন, ২০২৬
-
২১ জুন, ২০২৬
-
২০ জুন, ২০২৬
-
১৮ জুন, ২০২৬