০১ ডিসেম্বর, ২০২২ ০৩:০৪ পিএম
স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক হলেন ডা. মীর মোবারক
ডা. মীর মোবারক হোসাইনকে স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক (পরিকল্পনা ও গবেষণা) পদে পদায়ন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
মেডিভয়েস রিপোর্ট: কুমিল্লার সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইনকে স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক (পরিকল্পনা ও গবেষণা) পদে পদায়ন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
আজ বৃহস্পতিবার (১ ডিসেম্বর) মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ পারসোনেল-২ শাখার সিনিয়র সহকারী সচিব মো. আলমগীর কবীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ‘পুনরাদেশ না দেয়া পর্যন্ত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার এবং স্বাস্থ্য সার্ভিসের নিম্নবর্ণিত ডা. মীর মোবারক হোসাইনকে তাঁর নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি/পদায়ন করা হলো।’
‘জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে’, প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : ডা. মীর মোবারক হোসাইন
-
১৩ ডিসেম্বর, ২০২২
-
০১ ডিসেম্বর, ২০২২
-
০১ ডিসেম্বর, ২০২২
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
জুলাই অভ্যুত্থানে বিরোধিতা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও মেডিভয়েসের ব্যাখ্যা
জুলাই অভ্যুত্থানে বিরোধিতা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও মেডিভয়েসের ব্যাখ্যা
নিষিদ্ধ ছাত্রলীগ নেতার কাণ্ড
ভুয়া ইন্টার্নশিপ সনদে নিবন্ধন, বাতিলে রামেকের আবেদনের নথি নেই বিএমডিসির কাছে
কাজে বাধা দেওয়ার অভিযোগ
কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের সভাপতির পদত্যাগ
এই বিভাগের সর্বাধিক পঠিত