‘কুমিল্লার স্বাস্থ্যখাতের পরিবর্তনে নিরলস পরিশ্রম করেছেন ডা. মীর মোবারক’
মেডিভয়েস রিপোর্ট: কুমিল্লা জেলার স্বাস্থ্যখাতের পরিবর্তনে দিন-রাত নিরলস পরিশ্রম করেছেন ডা. মীর মোবারক হোসাইন। পৌনে দুই বছরে স্বাস্থ্য বিভাগে বৈপ্লবিক পরিবর্তন এনে জেলায় সাড়া ফেলে দেন তিনি।
সোমবার (১২ ডিসেম্বর) স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) কুমিল্লার পক্ষ থেকে সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইনের বিদায়ী সম্বর্ধনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বিএমএ) এবং স্বাচিপের কুমিল্লা শাখার সভাপতি ডা. আব্দুল বাকী আনিস। এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা স্বাচিপের সাধারণ সম্পাদক ডা. মোরশেদুল আলম মোর্শেদ, কুমিল্লা বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. মো. আতাউর রহমান জসীম, কুমিল্লা স্বাচিপের সাংগঠনিক সম্পাদক ডা. মো. আব্দুল আউয়াল সোহেল, কুমিল্লা বিএমএ’র সাংগঠনিক সম্পাদক ডা. মোহাম্মদ আলী টিপুসহ কুমিল্লা বিএমএ ও কুমিল্লা স্বাচিপের নেতা-কর্মীরা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোস্তফা কামাল আজাদ, পরিচালক ডা. মোহাম্মদ মহিউদ্দিন, প্রাক্তন পরিচালক ডা. মো. মুজিবুর রাহমান, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. ইজাজুল হক, সহকারী পরিচালক ডা. নিশাত সুলতানা, মেডিসিন বিভাগীগের প্রধান অধ্যাপক ডা. মো. রেজাউল করিম, প্যাথলজি বিভাগের অধ্যাপক ডা. জয়দেব দত্ত ও নিউরো মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মো. নাজমুল হাসান চৌধুরীসহ কুমিল্লা মেডিকেল কলেজ ও হাসপাতালের সকল বিভাগের বিভাগীয় প্রধানরা।
-
১৩ ডিসেম্বর, ২০২২
-
০১ ডিসেম্বর, ২০২২
-
০১ ডিসেম্বর, ২০২২