২৯ নভেম্বর, ২০২২ ০৯:২১ পিএম

৪১তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর

৪১তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষা আগামী ৫ ডিসেম্বর থেকে শুরু হয়ে ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ধাপে ধাপে অনুষ্ঠিত হবে।

মেডিভয়েস রিপোর্ট: ৪১তম বিসিএস লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা আগামী ৫ ডিসেম্বর (সোমবার) থেকে শুরু হবে বলে জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। বিভিন্ন ধাপে এ পরীক্ষা আয়োজন করা হবে। ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

আজ মঙ্গলবার (২৯ নভেম্বর) সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, ‘৪১তম বিসিএসের লিখিত পরীক্ষায় পাস করা ছয় হাজার ৩৫ জন প্রার্থীকে নিয়ে মৌখিক পরীক্ষা শুরু হবে। পরীক্ষা আগামী ৫ ডিসেম্বর থেকে শুরু হয়ে ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ধাপে ধাপে অনুষ্ঠিত হবে।’

এতে আরও বলা হয়েছে, ‘পরীক্ষায় অংশগ্রহণে প্রয়োজনীয় নির্দেশাবলী ও সময়সূচি পিএসসি ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd) পাওয়া যাবে।’

‘যুক্তিসঙ্গত কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে, কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে বলে’, উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।’

প্রসঙ্গত, ২০১৯ সালের ২৭ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে আবেদন করেন চার লাখের বেশি চাকরি প্রার্থী। ২০২১ সালের ডিসেম্বর মাসে ৪১তম বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২০২১ সালের আগস্টের শুরুতে ৪১তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ করে পিএসসি। এই বিসিএসে ২১ হাজার ৫৬ জন উত্তীর্ণ হন। তারাই লিখিত পরীক্ষায় অংশ নেন। আর ১০ নভেম্বর লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ১৩ হাজার পরীক্ষার্থী। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিসিএস
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক