২৮ নভেম্বর, ২০২২ ০৬:১৪ পিএম

হাসপাতালে আরও ৩৬৬ ডেঙ্গু রোগী ভর্তি

হাসপাতালে আরও ৩৬৬ ডেঙ্গু রোগী ভর্তি
তবে এসময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। ফলে মৃত্যুর সংখ্যা ২৪৭ জনই।

মেডিভয়েস রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৬৬ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে ঢাকায় ২১০ জন ও ঢাকার বাইরে ১৫৬ জন চিকিৎসা নিচ্ছেন। এ নিয়ে হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা এক হাজার ৮৩৭ জন। তবে এসময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। ফলে মৃত্যুর সংখ্যা ২৪৭ জনই।

আজ সোমবার (২৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৮ নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৫৬ হাজার ৪৯৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকায় ৩৬ হাজার ১৫ জন ও ঢাকার বাইরে ২০ হাজার ৪৮১ জন।

এ ছা্ড়া সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৫৪ হাজার ৪১২ জন। এরমধ্যে ঢাকায় ৩৪ হাজার ৭৮১ জন ও ঢাকার বাইরে ১৯ হাজার ৬৩১ জন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ডেঙ্গু
জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের

প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক