২৬ নভেম্বর, ২০২২ ১১:০৯ এএম

না ফেরার দেশে প্রবীণ চিকিৎসক সিরাজুল ইসলাম পাটোয়ারী

না ফেরার দেশে প্রবীণ চিকিৎসক সিরাজুল ইসলাম পাটোয়ারী
ডা. সিরাজুল ইসলাম পাটোয়ারী ঢাকা ডেন্টাল কলেজ থেকে বিডিএস ডিগ্রি অর্জন করেন (ডি-৯)।

মেডিভয়েস রিপোর্ট: রাজশাহী মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের সাবেক প্রধান ও প্রবীণ ডেন্টিস্ট ডা. সিরাজুল ইসলাম পাটোয়ারী ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ শনিবার (২৬ নভেম্বর) ভোররাতে কুমিল্লার নিজ বাড়িতে ইন্তেকাল করেন তিনি।

বাংলাদেশ ডেন্টাল সোসাইটির মহাসচিব ও ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. হুমায়ুন কবীর বুলবুল মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেন।

ডা. সিরাজুল ইসলাম পাটোয়ারীর মৃত্যুতে শোক প্রকাশ করে ডা. হুমায়ুন কবীর বুলবুল বলেন, ‘উনি খুবই ভালো মানুষ ছিলেন। এ পেশাকে এগিয়ে নিতে সবসময়ই আমাদের সমর্থন জুগিয়ে গেছেন। পরবর্তী প্রজন্মকে উৎসাহিত করার জন্য আমরা যেসব কর্মসূচি হতে নিতাম সবগুলোতেই উনার সমর্থন ছিল। বর্ষীয়ান এ চিকিৎসকের মৃত্যুতে আমরা শোকহত।’

ডা. সিরাজুল ইসলাম পাটোয়ারী দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। তিনি রাজশাহী মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটের সাবেক প্রধান ছিলেন এবং ঢাকা ডেন্টাল কলেজ থেকে বিডিএস ডিগ্রি অর্জন করেন (ডি-৯)।

প্রবীণ এ চিকিৎসকের মৃত্যুতে মেডিভয়েস পরিবার শোকাহত।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
নম্বরের কথা চিন্তা করে পড়াশোনা করিনি: ডা. জেসি হক
এমআরসিপিতে বিশ্বসেরা বাংলাদেশি চিকিৎসক

নম্বরের কথা চিন্তা করে পড়াশোনা করিনি: ডা. জেসি হক