২৫ নভেম্বর, ২০২২ ১১:৫৯ এএম

বেতন বৃদ্ধির দাবিতে ধর্মঘটে নামছেন ব্রিটিশ নার্সরা

বেতন বৃদ্ধির দাবিতে ধর্মঘটে নামছেন ব্রিটিশ নার্সরা
আরসিএনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকার তাদের দাবি মানেনি। মুদ্রাস্ফীতি রেকর্ড পরিমাণ বেড়েছে। তাই তারা বেতন বাড়ানোর দাবি করেছিলেন।

মেডিভয়েস ডেস্ক: বেতন বাড়ানোর দাবিতে প্রথমবারের মতো ধর্মঘটে নামছেন ব্রিটিশ নার্সরা। আগামী ১৫ ও ২০ ডিসেম্বর এই ধর্মঘটে প্রথমবারের মতো সামিল হবেন তারা। ওই দুই দিন যুক্তরাজ্যে আরও বিভিন্ন খাতের কর্মীরাও ধর্মঘট করবেন। সেখানে নার্সরা বিপুল সংখ্যায় অংশ নিবেন।

রয়্যাল কলেজ অব নার্সিং (আরসিএন)-এর পক্ষ থেকে জানানো হয়েছে, সরকার তাদের দাবি মানেনি। মুদ্রাস্ফীতি রেকর্ড পরিমাণ বেড়েছে। তাই তারা বেতন বাড়ানোর দাবি করেছিলেন। এই পরিস্থিতিতে স্কটল্যান্ড বাদ দিয়ে ইংল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নার্সরা এতে অংশ নেবেন।

আরসিএনের সাধারণ সম্পাদক প্যাট কুলেন জানিয়েছেন, ‘নার্সিংয়ের কর্মীরা দীর্ঘদিন ধরে অল্প বেতনে কাজ করছেন, কর্মক্ষেত্রে তারা নিরাপদ নন। তারা আর এসব সহ্য করতে রাজি নন।’

তিনি জানিয়েছেন, সরকার আনুষ্ঠানিক আলোচনাতেও রাজি হয়নি। তারা দুই সপ্তাহ আগে ঘোষণা করেছিলেন, দাবি না মানলে ধর্মঘটে যেতে বাধ্য হবেন। কিন্তু দুই সপ্তাহ কেটে গেছে।

তিনি আরও বলছেন, ‘আমরা আমাদের সদস্যদের কাছে জানতে চেয়েছিলাম, তারা কি এই অন্যায় আচরণ মেনে নেবেন, না কি প্রথমবারের জন্য ধর্মঘটে যাবেন? সরকার চাইলে এখনও আলোচনায় বসতে পারে, আমাদের দাবি মেনে নিতে পারে।’

ধর্মঘটের বিষয়ে ইউনিয়নের এই সিদ্ধান্তের ফলে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক চাপে পড়বেন। গত মাসে মুদ্রাস্ফীতির পরিমাণ ছিল ১১ দশমিক এক শতাংশ। যা গত ৪১ বছরের মধ্যে সবচেয়ে বেশি। 

সূত্র: ডয়েচে ভেলে

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও