কক্সবাজার সদর হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক ডা. মাহবুব আর নেই
মেডিভয়েস রিপোর্ট: ক্যান্সারে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন কক্সবাজার জেলার চকরিয়ার প্রবীণ চিকিৎসক ও সদর হাসপাতালের সদর হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক ডা. মাহবুবুল আলম।
আজ বুধবার (২৩ নভেম্বর) একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৬৫ বছর।
ডা. মাহবুব কর্মজীবনে চকরিয়া উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। চিকিৎসকদের জাতীয় সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের কক্সবাজারের উপদেষ্টা ছিলেন তিনি।
মৃত্যুকালে ডা. মাহবুবুল আলম পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ডা. মাহবুবের মৃত্যুতে গভীর দুঃখ ও শোক জানিয়েছেন দেশের বিশিষ্ট চিকিৎসকরা। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন চিকিৎসকরা।
-
১৯ মে, ২০২৬
-
০৪ মে, ২০২৬
-
২৯ এপ্রিল, ২০২৬
-
২০ এপ্রিল, ২০২৬
-
০৮ এপ্রিল, ২০২৬
-
২৬ মার্চ, ২০২৬
-
২৩ ফেব্রুয়ারী, ২০২৬
-
২৬ জানুয়ারী, ২০২৬
-
১৭ জানুয়ারী, ২০২৬