২০ নভেম্বর, ২০২২ ১০:১৪ এএম

বিশ্বে করোনায় মৃত্যু সোয়া ৬৬ লাখ 

বিশ্বে করোনায় মৃত্যু সোয়া ৬৬ লাখ 
বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় ৫৪২ জনের মৃত্যু হয়েছে।

মেডিভয়েস ডেস্ক: বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় ৫৪২ জনের মৃত্যু হয়েছে। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছন দুই লাখ ৭৬ হাজার ৩১৬ জন। এনিয়ে এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬৬ লাখ ২৫ হাজার ৫২৪ জন, আর আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৪ কোটি ২৮ লাখ ৮১ হাজার ৯৪৪ জনে।

আজ রবিবার (২০ নভেম্বর) করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে  ৬২ কোটি ২০ লাখ ৯৫ হাজার ২৫৮ জন। করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হওয়ার হার ৯৯ শতাংশ এবং মারা যাওয়ার হার এক শতাংশ।

সারাবিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার উপরে রয়েছে যুক্তরাষ্ট্র। সে দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ১০ কোটি এক লাখ ৬২ হাজার ৫১৯ জন। তার মধ্যে মারা গেছে ১১ লাখ দুই হাজার ৫০৫ জন।

যুক্তরাষ্ট্রের পর করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় রয়েছে ভারত, ফ্রান্স, জার্মানি, ব্রাজিল, দক্ষিণ কোরিয়া, ইতালি, ব্রিটেন, জাপান, রাশিয়া ও তুরস্ক।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনা
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও