ডা. সাবরিনাকে আদালতে হাজির করার নির্দেশ
মেডিভয়েস রিপোর্ট: নির্বাচন কমিশনের (ইসি) করা প্রতারণার মামলায় কারাদণ্ডপ্রাপ্ত জেকেজি হেলথ কেয়ারের চেয়ারপারসন ডা. সাবরিনা শারমিনকে আদালতে হাজির করতে হাজতি পরোয়ানা জারি করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার (১৭ নভেম্বর) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
এদিন সাবরিনার পক্ষে তার আইনজীবী প্রথম শ্রেণির মর্যাদা চেয়ে আবেদন করেন। সাবরিনার উপস্থিতিতে শুনানি করার আবেদন করেন তিনি। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন আগামী ২২ নভেম্বর সাবরিনাকে আদালতে হাজিরের নির্দেশ দেন আদালত।
এর আগে ২০২০ সালের ৩০ আগস্ট সাবরিনার বিরুদ্ধে বাড্ডা থানায় মামলাটি করেন গুলশান থানা নির্বাচন অফিসার মোহাম্মদ মমিন মিয়া। মামলাটি বর্তমানে তদন্তাধীন।
অভিযোগ থেকে জানা যায়, বর্তমানে সাবরিনার দুটি এনআইডি কার্ড সক্রিয়। দুর্নীতি দমন কমিশন (দুদক) বিষয়টি টের পাওয়ার পর বিস্তারিত জানতে ইসির কাছে তথ্য চেয়েছে। সাবরিনা ২০১৬ সালের ভোটার তালিকা হালনাগাদের সময় দ্বিতীয়বার ভোটার হন। তিনি প্রথমে ভোটার হন সাবরীনা শারমিন হোসেন নামে। একটিতে জন্ম তারিখ দেওয়া ১৯৭৮ সালের ২ ডিসেম্বর। অন্যটিতে ১৯৮৩ সালের ২ ডিসেম্বর। প্রথমটিতে স্বামীর নাম হিসেবে ব্যবহার করেছেন আর এইচ হক। দ্বিতীয়টিতে স্বামীর নাম লেখা হয়েছে আরিফুল চৌধুরী। এ মামলায় ২০২০ সালের ২২ নভেম্বর জামিন পান সাবরিনা। বর্তমানে কারাগারে রয়েছেন তিনি।
-
০৪ ডিসেম্বর, ২০২২
-
২২ নভেম্বর, ২০২২
-
১৪ ডিসেম্বর, ২০২১
-
০৩ সেপ্টেম্বর, ২০২০
-
৩১ অগাস্ট, ২০২০
-
১৯ জুলাই, ২০২০
জেকেজি কেলেঙ্কারি
অধিদপ্তর ও মন্ত্রণালয়ের কে কে জড়িত বললেন ডা. সাবরিনা