০৩ সেপ্টেম্বর, ২০২০ ০২:২০ পিএম

এনআইডি কাণ্ডে ডা. সাবরিনা দুই দিনের রিমান্ডে

এনআইডি কাণ্ডে ডা. সাবরিনা দুই দিনের রিমান্ডে

মেডিভয়েস ডেস্ক: জাতীয় পরিচয়পত্র (এনআইডি) জালিয়াতির ঘটনায় নির্বাচন কমিশনের (ইসি) করা মামলায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের বরখাস্ত হওয়া চিকিৎসক ডা. সাবরিনা আরিফ চৌধুরীকে দুই দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। 

আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ঢাকা মহানগর হাকিম মো. তোফাজ্জল হোসেনের আদালত এই রিমান্ড আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, ডা. সাবরিনার ‘সাবরিনা শারমিন’ ও ‘সাবরিনা আরিফ চৌধুরী’ নামে দুইটি এনআইডি কার্ড রয়েছে। এ ঘটনায় ইসির মামলায় রাষ্ট্রপক্ষ অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালত এ রিমান্ড মঞ্জুর করে। 

আদালতে রাষ্ট্রপক্ষের হয়ে শুনানি করেন আইনজীবী আব্দুল্লাহ আবু। অপরদিকে শুনানিতে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট প্রণব কান্তি ভৌমিক তাঁর রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। আদালত দুই পক্ষের শুনানি শেষে তাঁর দুই দিনের রিমান্ড মঞ্জুর করে।

এর আগে আজ সকালে ডা. সাবরিনাকে আদালতে হাজির করা হয়। এ সময় ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াছির আহসান চৌধুরীর আদালত এ মামলায় তাঁকে গ্রেপ্তার দেখান।

গত ৩০ আগস্ট বাড্ডা থানায় ডা. সাবরিনার বিরুদ্ধে মামলাটি করেন গুলশান থানা নির্বাচন অফিসার মোহাম্মদ মমিন মিয়া। ২০১০ সালের জাতীয় পরিচয় নিবন্ধন আইনের ১৪ ও ১৫ ধারায় এ মামলাটি করা হয়।

মামলার এজাহারে বলা হয়, বর্তমানে সাবরিনার দুইটি এনআইডি কার্ড সক্রিয় করেছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) তার সম্পদ ও দুর্নীতি অনুসন্ধানের সময় তার দুই এনআইডি থাকার বিষয়ে তথ্য পায়। পরে বিস্তারিত জানতে তারা ইসির কাছে তথ্য চাইলে এই জালিয়াতির ঘটনা সামনে আসে। সাবরিনা ২০১৬ সালের ভোটার তালিকা হালনাগাদের সময় দ্বিতীয়বার ভোটার হন। তিনি প্রথমে ভোটার হন সাবরিনা শারমিন হোসেন নামে। একটিতে জন্ম তারিখ দেওয়া ১৯৭৮ সালের ২ ডিসেম্বর। অন্যটিতে ১৯৮৩ সালের ২ ডিসেম্বর। প্রথমটিতে স্বামীর নাম হিসেবে ব্যবহার করেছেন আর এইচ হক। আর দ্বিতীয়টিতে স্বামীর নাম লেখা হয়েছে আরিফুল চৌধুরী।

এ মামলায় গত ৩১ আগস্ট ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী মামলার এজাহার গ্রহণ করে সাবরিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১ অক্টোবর দিন ধার্য করেন।

প্রসঙ্গত, করোনাভাইরাস পরীক্ষা নিয়ে জেকেজি হেলথ কেয়ারের জালিয়াতির ঘটনায় দায়ের হওয়ায় মামলায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডা. সাবরিনা ও তার স্বামী প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী আরিফুল হক চৌধুরী গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। ওই মামলায় তাদের বিচার চলছে।

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক