২৩ অক্টোবর, ২০২২ ১১:৩৫ এএম

১২ দফা দাবিতে উত্তাল হবিগঞ্জের শেখ হাসিনা মেডিকেল

১২ দফা দাবিতে উত্তাল হবিগঞ্জের শেখ হাসিনা মেডিকেল
ফেস্টুনে লেখা ছিল, ‘মাননীয় প্রধানমন্ত্রীর নামে মেডিকেল উন্নয়ন কই?’

মেডিভয়েস রিপোর্ট: ১২ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে হবিগঞ্জ জেলার শেখ হাসিনা মেডিকেল কলেজ শিক্ষার্থীরা। আজ রোববার (২৩ অক্টোবর) সকালে শুরু হওয়া এ আন্দোলন এখনও চলমান রয়েছে। বিষয়টি মেডিভয়েসকে নিশ্চিত করেছেন আন্দোলনরত কয়েকজন শিক্ষার্থী।

এ সময় মেডিকেল শিক্ষার্থীদের হাতে নানা লেখা সংবলিত প্লে-কার্ড ও ফেস্টুন দেখা গেছে। ফেস্টুনে লেখা ছিল, ‘মাননীয় প্রধানমন্ত্রীর নামে মেডিকেল উন্নয়ন কই?, স্থায়ী ক্যাম্পাস চাই, লাইব্রেরিতে বসার মতো জায়গা নেই, পড়তে হলে সন্ধ্যা কেন? রাত পর্যন্ত এন্ট্রি চাই।’

ফেস্টুনে আরও লেখা ছিল, ‘শেখ হাসিনা মেডিকেল তুমি জানো, হোস্টেল তো নাই, থাকার জায়গা ঠিক নাই। ক্লাসরুমটা কোনদিকে? সামনে ডিসেকশন হলটায়। নিয়মিত প্র্যাকটিক্যাল টিউটোরিয়াল ক্লাস চাই। আকাশেতে লক্ষ তারা, বাজেটের টাকা খায় কারা।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : আন্দোলন
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক