২৩ অক্টোবর, ২০২২ ১০:৩৬ এএম

কানাডার ১০০ প্রভাবশালী নারীর তালিকায় বাংলাদেশি ডা. তানজিনা

কানাডার ১০০ প্রভাবশালী নারীর তালিকায় বাংলাদেশি ডা. তানজিনা
ডা. তানজিনা মির্জা

মেডিভয়েস রিপোর্ট: কানাডার ১০০ প্রভাবশালী নারীর তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশি চিকিৎসক তানজিনা মির্জা। মানবাধিকার এবং দারিদ্র্য বিমোচনে অঙ্গীকারাবদ্ধ এ চিকিৎসক স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থী বলে জানা গেছে।

আগামী ১৭ নভেম্বর কানাডার টরন্টোতে স্থানীয় সময় বিকাল সাড়ে ৫টায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

ডা. তানজিনা মির্জা কানাডার আন্তর্জাতিক বিষয়ক খাত এবং আন্তর্জাতিক অঙ্গনে কানাডার হয়ে শিশুদের অধিকার ও মেয়েদের সমতাকে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ একটি সংস্থার কৌশলগত নেতা হিসেবে কাজ করছেন। 

কমিউনিটি হেলথে মাস্টার্স এবং জনস্বাস্থ্য তত্ত্ব বিষয়ে পিএইচডি ডিগ্রিধারী ডা. তানজিনা বিশ্বজুড়ে হাসপাতাল, শরণার্থী শিবির, গবেষণা কেন্দ্র ও মেডিকেল বিষয়ক শিক্ষাদানের পাশাপাশি জাতিসংঘ এবং বিভিন্ন এনজিওতে দক্ষতা ও সুনামের সঙ্গে কাজ করেছেন। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
কক্সবাজারে আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজার আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজারে আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজার আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
নম্বরের কথা চিন্তা করে পড়াশোনা করিনি: ডা. জেসি হক
এমআরসিপিতে বিশ্বসেরা বাংলাদেশি চিকিৎসক

নম্বরের কথা চিন্তা করে পড়াশোনা করিনি: ডা. জেসি হক