৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু ২৯ ডিসেম্বর
মেডিভয়েস রিপোর্ট: ৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষা আগামী ২৯ ডিসেম্বর শুরু হবে। আবশ্যিক বিষয়ের এই পরীক্ষা আগামী ১১ জানুয়ারি পর্যন্ত চলবে। বৃহস্পতিবার (২০ অক্টোবর) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘৪৪তম বিসিএস পরীক্ষা-২০২১' এর আবশ্যিক ও পদ-সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা আগামী ২৯ ডিসেম্বর থেকে ১১ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষার হল, আসন ব্যবস্থা এবং পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত নির্দেশাবলি যথাসময়ে সংবাদ মাধ্যম ও কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) প্রকাশ করা হবে।’
এর আগে ৪৪তম বিসিএসে মোট ৩ লাখ ৫০ হাজার ৭১৬ জন পরীক্ষার্থী আবেদন করেছিলেন। গত ২৭ মে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার ২৫ দিনের মধ্যে ফল প্রকাশ করে পিএসসি। প্রিলিমিনারি পরীক্ষায় ১৫ হাজার ৭০৮ জন প্রার্থী পাস করেন।
এই বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশ ক্যাডারে ৫০, পররাষ্ট্র ক্যাডারে ১০, আনসার ক্যাডারে ১৪, নিরীক্ষা ও হিসাবে ৩০, কর ক্যাডারে ১১, সমবায়ে ৮, রেলওয়ে পরিবহণ ও বাণিজ্যিকে ৭, তথ্যে ১০, ডাকে ২৩, বাণিজ্যে ৬, পরিবার পরিকল্পনায় ২৭, খাদ্যে ৩, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ ও শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন নেওয়া হবে।
-
২৮ জুন, ২০২৬
-
২৬ নভেম্বর, ২০২৫
-
০৫ অক্টোবর, ২০২৫
-
২৩ জুলাই, ২০২৫
-
১৮ জুলাই, ২০২৫
-
১৭ জুলাই, ২০২৫
-
১০ জুলাই, ২০২৫
-
০১ জুলাই, ২০২৫