১৫ অক্টোবর, ২০২২ ০১:৫৯ পিএম

করোনা চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়েছে ফুসফুসের গুরুত্ব: এবিএম আবদুল্লাহ

করোনা চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়েছে ফুসফুসের গুরুত্ব: এবিএম আবদুল্লাহ
বিএসএমএমইউ ভিসি বলেন, চিকিৎসার পাশাপাশি আমরা গবেষণায় জোর দিচ্ছি।

মেডিভয়েস রিপোর্ট: প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ইমেরিটাস অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ বলেছেন, করোনাভাইরাস আমাদের চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিয়েছে ফুসফুসের গুরুত্ব। তাই এ রোগ থেকে বাঁচতে ডাক্তারদের পাশাপাশি রোগীদের এগিয়ে আসতে হবে। 

আজ শনিবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) মিল্টন হলে রেসপিরেটরি মেডিসিন বিভাগের উদ্যোগে ‘সবার জন্য ফুসফুসের স্বাস্থ্য’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন তিনি।

অধ্যাপক এবিএম আবদুল্লাহ বলেন, স্বাধীনতার পর স্বাস্থ্যখাতের মূল ভিত্তি স্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। করোনা আমাদের চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিয়েছে ফুসফসের গুরুত্ব সম্পর্কে। স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে অনেক সমালোচনা হয়। তবে স্বাস্থ্য নিয়ে আমরা ভালো করেছি। রোগ থেকে বাঁচতে ডাক্তারদের পাশাপাশি রোগীদের এগিয়ে আসতে হবে। রোগীদের সচেতন হতে হবে। ফুসফুসের রোগ সম্পর্কে সবাইকে সতর্ক ও সচেতন হতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে বিএসএমএমইউর ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শfরফুদ্দিন আহমেদ বলেন, ‘পাঁচটি ডিজিজ সম্পর্কে বলেছি। রেসপিরেটরি ডিজঅর্ডার, নিউমনিয়া, লাং ক্যান্সার, সিওপিডি ও টিবি রয়েছে। এসব রোগ থেকে রক্ষা পেতে আমাদের করণীয় হচ্ছে ধূমপান বন্ধ করা। যাদের স্লিপ অ্যাপনিয়া রয়েছে, তাদের টেস্ট করে যন্ত্র দিলে ভালো হয়ে যাবে। আর আমরা যেন অক্সিজেন পাই, এর দায়িত্ব পরিবেশ মন্ত্রণালয়ের। চিকিৎসার পাশাপাশি আমরা গবেষণায় জোর দিচ্ছি, বিএসএমএমইউতে গবেষণার সকল ব্যবস্থা করা হবে।

অনুষ্ঠানে বিএসএমএমইউর রেসপিরেটরি মেডিসিন বিভাগের চেয়ারম্যান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএসএমএমইউর অধ্যাপক প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) ড. মো. জাহিদ হোসাইন, প্রো-ভাইস চ্যান্সেলর (অ্যাকাডেমিক) অধ্যাপক ডা. এ কে এম মোশাররফ হোসেন, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. সাইফ উদ্দিন আহমেদ, বাংলাদেশ বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান (বিসিএসআইআর) অধ্যাপক ডা. মো. আফতাব আলী শেখ, প্রথম আলো বিশেষ প্রতিবেদক শিশির মোড়ল ও আমাদের সময়ের সিনিয়র রিপোর্টার ও বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের (বিএইচআরএফ) সভাপতি রাশেদ রাব্বি।

এতে অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান বলেন, ‘অ্যাজমা, সিওডিডি, নিউমোনিয়া, টিবি বা যক্ষ্মা ও ফুসফসে ক্যান্সার যদি আমরা প্রতিরোধ করতে পারি, তাহলে মৃত্যুর হার কমানো যাবে। ধূমপান সম্পর্কে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, স্কুল-কলেজের ১০০ গজের মধ্যে যেন তামাক নিষিদ্ধ করা হয়। এ ছাড়া স্কুল-কলেজে ধূমপান ও তামাকের ক্ষতিকর দিক তুলে ধরা হয়। এর ফলে ২০৪১ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে। সুস্থ ফুসফুসের জন্য জনসচেতনতার প্রয়োজন।’

তিনি বলেন, বর্তমান সময়ে পরিবেশ দূষণ এবং বায়ূ দূষণ অন্যতম প্রধান সমস্য। বায়ুদূষণের ফলে সরাসরি আঘাত হয় ফুসফুসে। এর ফলে অ্যাজমা, নিউমোনিয়া ও সিওডিডি হতে পারে। আমরা যদি বায়ূদূষণ প্রতিরোধ করি, তাহলে এসব রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। যদি ধূমপান বন্ধ করি, প্রাথমিক স্বাস্থ্যবিধি মেনে চলি ও যথাযথ মাত্রায় ওষুধ সেবন করি ও ব্যক্তিগত সরঞ্জাম পরিধান করি, তাহলে এই সমস্ত রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. নজরুল ইসলাম খান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান, বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের ডিন অধ্যাপক ডা. মাসুদা বেগম, ডেন্টিস্ট্রির ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আজগর মোড়ল, বেসিক সায়েন্স এবং প্যারা ক্লিনিক্যাল সায়েন্সের ডিন অধ্যাপক ডা. শিরিন তরফদার, ক্লিনিক্যাল কার্ডিওলজি ও কার্ডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. হারিসুল হক প্রধান, ফিজিক্যাল মেডিসিন ও পুনর্বাসন বিভাগের প্রধান ও চেয়ারম্যান অধ্যাপক ডা. আবুল খায়ের মোহাম্মদ সালেক, রেসপিরেটরি মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. রাজাশীষ চক্রবর্তী, রেসপিরেটরি মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. সম্প্রীতি ইসলাম ও ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক এম মোসাদ্দেক হোসেন প্রমুখ। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএসএমএমইউর রেসপিরেটরি মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ড. শামীম আহমেদ।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক