১৩ অক্টোবর, ২০২২ ০৩:২৬ পিএম

পরিবার পরিকল্পনার ১০ কর্মকর্তার উচ্চতর স্কেল মঞ্জুর

পরিবার পরিকল্পনার ১০ কর্মকর্তার উচ্চতর স্কেল মঞ্জুর
মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-২ শাখার উপসচিব মোহাম্মদ মোহসীন উদ্দিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

মেডিভয়েস রিপোর্ট: দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত পরিবার পরিকল্পনার ১০ জন কর্মকর্তাকে উচ্চতর স্কেলে পদায়ন দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

আজ বৃহস্পতিবার (১৩ অক্টোবর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত পারসোনেল-২ শাখার উপসচিব মোহাম্মদ মোহসীন উদ্দিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন নিম্নবর্ণিত ১০ জন কর্মকর্তার অনুকূলে চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০০৯ অনুযায়ী তাঁহাদের নামের পার্শ্বে বর্ণিত তারিখ হতে সিলেকশন গ্রেড এবং প্রথম টাইমস্কেল (উচ্চতর স্কেল) বর্ণিত শর্তে মঞ্জুর করা হলো।’

‘রাষ্ট্রপ্রতির আদেশক্রমে এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হলো’, বলা হয় প্রজ্ঞাপনে।

আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ের সচিব, স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।

►প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত