শান্তিতে নোবেল পেলেন এক মানবাধিকার কর্মী-দুই সংস্থা
মেডিভয়েস ডেস্ক: চলতি বছরে শান্তিতে যৌথভাবে নোবেল পেলেন বেলারুশের মানবাধিকার কর্মী অ্যালেস বিয়ালিয়াৎস্কি, রাশিয়ার মানবাধিকার সংস্থা মেমোরিয়াল এবং ইউক্রেনের মানবাধিকার সংস্থা সেন্টার ফর সিভিল লিবার্টিজ।
আজ শুক্রবার (৭ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৩টায় নরওয়ের রাজধানী অসলোতে নোবেল ইনস্টিটিউট শান্তির নোবেলজয়ী ব্যক্তি ও সংস্থার নাম ঘোষণা করেছে।
পুরস্কারপ্রাপ্তরা নিজ নিজ দেশে অনেক বছর ধরে ক্ষমতাসীনদের সমালোচনা এবং নাগরিকদের মৌলিক অধিকারের সুরক্ষায় প্রচার চালিয়ে আসছে। যুদ্ধাপরাধ, মানবাধিকার লঙ্ঘন এবং ক্ষমতার অপব্যবহারের ঘটনাগুলো নথিভুক্ত করার প্রচেষ্টা চালিয়েছেন। তারা নিজ দেশে সুশীল সমাজের প্রতিনিধিত্ব করেন বলেও জানানো হয়।
শান্তিতে নোবেলজয়ী নির্বাচনের দায়িত্ব নরওয়েজীয় নোবেল কমিটির। সব নোবেল পুরস্কার সুইডেনের স্টকহোম থেকে ঘোষণা দেওয়া হলেও শান্তি পুরস্কার নরওয়ের অসলো থেকে ঘোষণা দেওয়া হয়। কাজটি আলফ্রেড নোবেলের উইল অনুযায়ী করা হয়।
শান্তিতে এই নোবেলজয়ীরা পুরস্কার হিসেবে এক কোটি সুইডিশ ক্রোনার পাবেন।
এ বছর সোমবার (৩ অক্টোবর) নোবেল পুরস্কার ঘোষণা শুরু হয়, যা আগামী ১০ অক্টোবর অর্থনীতিতে বিজয়ী ঘোষণার মাধ্যমে এবারের নোবেল পুরস্কারের আনুষ্ঠানিকতা শেষ হবে।
আইসিডিডিআর,বি’র গবেষণা
গ্রামাঞ্চলে প্রতি তিনজন কিশোরীর মধ্যে দুইজন মাসিক-সংক্রান্ত সমস্যায় ভুগছে
আইসিডিডিআর,বি’র গবেষণা
গ্রামাঞ্চলে প্রতি তিনজন কিশোরীর মধ্যে দুইজন মাসিক-সংক্রান্ত সমস্যায় ভুগছে
দশ জেলায় আইসিইউ উদ্বোধন
এক হাজার শয্যার ২০ হাসপাতাল নির্মাণের পরিকল্পনা: স্বাস্থ্যমন্ত্রী