০৬ অক্টোবর, ২০২২ ০৪:১৮ পিএম

নন-ক্যাডার সুপারিশের নতুন নিয়ম বাতিলের দাবিতে মানববন্ধন

নন-ক্যাডার সুপারিশের নতুন নিয়ম বাতিলের দাবিতে মানববন্ধন
বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সামনের এই মানববন্ধনে হাজারের বেশি নন-ক্যাডার প্রার্থী অংশ নেন।

মেডিভয়েস রিপোর্ট: ৪০তম বিসিএস থেকে নন-ক্যাডার সুপারিশে নতুন নিয়ম বাতিলের দাবিতে মানববন্ধন করেছে পরীক্ষায় উত্তীর্ণরা। বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সামনের এই মানববন্ধনে হাজারের বেশি নন-ক্যাডার প্রার্থী অংশ নেন।

মানববন্ধনে অংশ নেওয়া নন-ক্যাডার প্রার্থীরা জানান, চলমান বিসিএস নন-ক্যাডার সুপারিশ প্রক্রিয়া পরবর্তী বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করার আগ পর্যন্ত চলমান ছিল। ২৮তম বিসিএস থেকে ৩৮তম বিসিএস পর্যন্ত এই নিয়মেই পিএসসি নন-ক্যাডার পদে সুপারিশ করে আসছে। কিন্তু, সম্প্রতি কমিশন বিসিএস থেকে নন-ক্যাডার সুপারিশের এই নিয়মে পরিবর্তন এনেছে।

তারা জানান, এখন থেকে নন-ক্যাডার সুপারিশ করা হবে বিসিএসের বিজ্ঞপ্তির তারিখ অনুযায়ী। অর্থাৎ কোন বিসিএস-এর বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ পর্যন্ত সরাসরি বিসিএস থেকে নিয়োগযোগ্য নন-ক্যাডার শূন্যপদ সংরক্ষণ করে সংখ্যা উল্লেখপূর্বক জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যমে পিএসসিতে পাঠাতে হবে। পিএসসি ওই বিসিএস এর বিজ্ঞপ্তিতে সেই নন-ক্যাডার পদগুলো উল্লেখ করে পরবর্তীতে উত্তীর্ণ নন-ক্যাডারদের সুপারিশ করবে। নতুন এই নিয়ম চালু করার ফলে বর্তমানে নন-ক্যাডারদের জন্য চরম সংকট সৃষ্টি হয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : পিএসসি
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক