০৬ অক্টোবর, ২০২২ ০৩:২৪ পিএম
ঈদ-ই-মিলাদুন্নবীর দিন সরকারি হাসপাতালে উন্নত খাবার দেওয়ার নির্দেশ
মন্ত্রণালয়ের সেবা বিভাগের উপসচিব এ জেড এম শারজিল হাসান স্বাক্ষরিত এক নোটিসে এ তথ্য জানানো হয়।
মেডিভয়েস রিপোর্ট: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপনের লক্ষ্যে দেশের সকল সরকারি হাসপাতালে উন্নত খাবার পরিবেশনের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
আজ বৃহস্পতিবার (৬ অক্টোবর) মন্ত্রণালয়ের সেবা বিভাগের উপসচিব এ জেড এম শারজিল হাসান স্বাক্ষরিত এক নোটিসে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ‘আগামী ১২ রবিউল আউয়াল ১৪৪৪ হিজরি (৯ অক্টোবর) পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপনের লক্ষ্যে দেশের সকল সরকারি হাসপাতালে উন্নত খাবার পরিবেশনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’ নোটিসের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
করোনা চিকিৎসার নামে ১২ কোটি টাকা আত্মসাৎ
সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে ছয় মামলার অনুমোদন
করোনা চিকিৎসার নামে ১২ কোটি টাকা আত্মসাৎ
সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে ছয় মামলার অনুমোদন
সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের
প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত
এই বিভাগের সর্বাধিক পঠিত