০৪ অক্টোবর, ২০২২ ০৩:০৬ পিএম

‘ডাক্তারের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি করলে লাইসেন্স বাতিল’

‘ডাক্তারের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি করলে লাইসেন্স বাতিল’
জাহিদ মালেক।

মেডিভয়েস রিপোর্ট: অ্যান্টিবায়োটিকের অপব্যবহার বন্ধে নতুন আইন হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অ্যান্টিবায়োটিকের যত্রতত্র ব্যবহাররোধে করণীয় বিষয়ক এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

জাহিদ মালেক বলেন, আইন অনুযায়ী ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ফার্মেসি অ্যান্টিবায়োটিক ওষুধ বিক্রি করতে পারবে না। যদি কেউ বিক্রি করে, তাহলে আইন অনুযায়ী তার লাইসেন্স বাতিল হবে।

মন্ত্রী বলেন, ঔষধ আইন-২০২২ প্রণয়ন শেষ পর্যায়ে আছে। শিগগিরই অনুমোদনের জন্য সংসদে তোলা হবে। এরপরই অ্যান্টিবায়োটিক নিয়ন্ত্রণে আইন হবে।

ডেঙ্গু প্রসঙ্গে তিনি বলেন, হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। এডিস মশার লার্ভা নির্মূলে জনগণের সচেতনার পাশাপাশি সিটি করপোরেশন ও পৌরসভাকে আরো তৎপর হওয়ার আহ্বান জানান মন্ত্রী।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক