২০ সেপ্টেম্বর, ২০২২ ১২:২৪ পিএম

কুমিল্লায় অনুমোদনহীন হাসপাতালকে জরিমানা ও সিলগালা

কুমিল্লায় অনুমোদনহীন হাসপাতালকে জরিমানা ও সিলগালা
ডা. মো. তৌহিদ আল হাসান বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক চলমান এই অভিযান অব্যাহত থাকবে।

মেডিভয়েস রিপোর্ট: কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলায় অনুমোদনহীন একটি হাসপাতাল ও তিনটি ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা ও জরিমানা করেছে উপজেলা প্রশাসন। এসব হাসপাতালকে জরিমানা করা হয়েছে তিন লাখ টাকা।

আজ মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টায় দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তৌহিদ আল হাসান মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘অনুমোদন না থাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমানের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে তিনটি ডায়াগনস্টিক সেন্টার ও একটি হাসপাতালকে জরিমানা এবং সিলগালা করা হয়েছে।’

উপজেলার শ্রীরায়েরচর বাজারে ইউনিক হসপিটালকে এক লাখ, নৈইয়ার নূহা ডায়াগনস্টিক সেন্টারকে এক লাখ, শ্রীরায়েরচর ফ্যামিলি ট্যুর ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার ও গোয়ালমারী বাজারের বিসমিল্লাহ ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক চলমান এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান স্বাস্থ্যের এ কর্মকর্তা।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক