১৮ সেপ্টেম্বর, ২০২২ ০১:১৯ পিএম

করোনা সংক্রমণ বৃদ্ধি: কারিগরি কমিটির পাঁচ দফা সুপারিশ

করোনা সংক্রমণ বৃদ্ধি: কারিগরি কমিটির পাঁচ দফা সুপারিশ
শনিবার (১৭ সেপ্টেম্বর) রাতে এক বৈঠকে এসব সুপারিশ করা হয়েছে।

মেডিভয়েস রিপোর্ট: সাম্প্রতিক সময়ে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় পাঁচ দফা সুপারিশ করেছে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। শনিবার (১৭ সেপ্টেম্বর) রাতে এক বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা।

ভার্চয়ালি সভায় জানানো হয়, কয়েক দিন ধরে দেশে করোনাভাইরাসের সংক্রমণ ঊর্ধ্বমুখী। এ নিয়ে আলোচনার পর পাঁচ দফা সুপারিশ করেন কারিগরি কমিটির সদস্যরা। এর মধ্যে আছে সব ক্ষেত্রে শতভাগ সঠিকভাবে মাস্ক পরা ও হাত ধোয়া বা স্যানিটাইজার ব্যবহার নিশ্চিত করাসহ স্বাস্থ্যবিধি অনুসরণের জন্য জনসাধারণকে উৎসাহিত করা।

পাশাপাশি প্রথম, দ্বিতীয় এবং বুস্টার ডোজের করোনার টিকা যারা গ্রহণ করেননি, তাদের টিকা গ্রহণে উদ্বুদ্ধ করার সুপারিশ করা হয়।

বদ্ধস্থানে সভা করা থেকে বিরত থাকা ও দাপ্তরিক সভাগুলো যথাসম্ভব ভার্চুয়ালি করার সুপারিশ করে কমিটি। অপরিহার্য সামাজিক অনুষ্ঠান বা সভাগুলোতে মাস্ক পরার সুপারিশ করা হয়। আর বেসরকারি পর্যায়ে কভিড–১৯ পরীক্ষার ব্যয় কমানোর পদক্ষেপ গ্রহণে সরকারের প্রতি আহ্বান জানায় কমিটি।

করোনাভাইরাস সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা বলেন, ‘আমরা এই সুপারিশগুলো সরকারের কাছে পৌঁছে দেব। সরকার এসব বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে আশা করি।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক