১৮ সেপ্টেম্বর, ২০২২ ১০:১৮ এএম

ঢাকা ক্লাব ও ইউনিভার্সেল মেডিকেলের স্বাস্থ্য চুক্তি

ঢাকা ক্লাব ও ইউনিভার্সেল মেডিকেলের স্বাস্থ্য চুক্তি
স্বাস্থ্য চুক্তিতে যৌথভাবে স্বাক্ষর করেন ঢাকা ক্লাবের সেক্রেটারি ও সিইও প্রণব কুমার নিয়োগী ও ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী।

মেডিভয়েস রিপোর্ট: ঢাকা ক্লাব লিমিটেড ও রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে এক দ্বিপক্ষীয় স্বাস্থ্য চুক্তি হয়েছে। চুক্তির পাশাপাশি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের সঙ্গে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের পাবলিক প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) আওতায় নির্মাণাধীন ‘অবসর’ প্রকল্প নিয়ে ঢাকা ক্লাবের সদস্যদের সঙ্গে মতবিনিময় হয়। ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

‘অবসর প্রকল্পটি’ বাংলাদেশের প্রথম সিনিয়র সিটিজেন মেডিকেল রিসোর্ট, যেখানে ষাটোর্ধ্ব পুরুষ ও নারীদের স্বল্পকালীন বা দীর্ঘকালীন বিলাসবহুল আবাসনের পাশাপাশি সার্বিক স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের উদ্দেশ্যে একটি ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল থাকবে।

স্বাস্থ্য চুক্তিতে যৌথভাবে স্বাক্ষর করেন ঢাকা ক্লাবের সেক্রেটারি ও সিইও প্রণব কুমার নিয়োগী ও ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী। এ চুক্তির আওতায় ঢাকা ক্লাবের সদস্য, কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্যরা এখন থেকে এ হাসপাতালে বিশেষ ছাড়ে চিকিৎসাসেবা গ্রহণের পাশাপাশি এক্সিকিউটিভ হেলথ চেকআপ, কার্ডিয়াক হেলথ চেকআপসহ অগ্রাধিকার ভিত্তিতে জরুরি স্বাস্থ্যসেবা পাবেন।

দ্বিপক্ষীয় চুক্তিতে আরও স্বাক্ষর করেন ঢাকা ক্লাবের সিনিয়র ম্যানেজার (অ্যাডমিন) মো. আশফাকুর রহমান ও ডেপুটি ফাইন্যান্স ম্যানেজার (ইন্টারনাল অডিট) কাজী মো. সিরাজুস সালেকিন এবং ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার এ কে এম সাহেদ হোসেন ও করপোরেট ম্যানেজার রুহা আলম।

ঢাকা ক্লাবের স্যামসন এইচ ভবনের লেভেল-২-এ অনুষ্ঠিত হয় এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান।

অনুষ্ঠানে ‘সাডেন হার্ট অ্যাটাক’ বিষয়ে সচেতনতামূলক বক্তব্য দেন ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতালের হৃদ্‌রোগবিশেষজ্ঞ সহকারী অধ্যাপক এম এ হাসনাত এবং সেই সঙ্গে কার্ডিও পালমোনারি রিসাসিটেশন, অর্থাৎ সিপিআরের গুরুত্ব বর্ণনার পাশাপাশি প্রদর্শন ও প্রশিক্ষণ দেওয়া হয়। এ ছাড়া অনুষ্ঠানে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। সেখানে ঢাকা ক্লাবের সদস্য ও কর্মকর্তা-কর্মচারীদের ডায়াবেটিক, রক্তচাপ পরিমাপসহ প্রাথমিক চিকিৎসা পরামর্শ দেওয়া হয়।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ইউনিভার্সেল মেডিকেল
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক