১৭ সেপ্টেম্বর, ২০২২ ০৯:৪৩ পিএম

ওমিক্রনের নতুন দুই উপধরনে সংক্রমণ ঊর্ধ্বগতি: আইসিডিডিআর,বি

ওমিক্রনের নতুন দুই উপধরনে সংক্রমণ ঊর্ধ্বগতি: আইসিডিডিআর,বি
সংস্থাটি জানিয়েছে, নতুন আক্রান্তদের নমুনা পরীক্ষা পর্যবেক্ষণে এ তথ্য জানা গেছে।

মেডিভয়েস রিপোর্ট: ঢাকায় করোনাভাইরাসের ওমিক্রন ধরনের নতুন দুই সাব-ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি)। গত কয়েক দিনে করোনা সংক্রমণের ঊর্ধ্বমুখিতায় নতুন এ দুই উপ-ধরন দায়ী বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

আজ শনিবার (১৭ সেপ্টেম্বর) আইসিডিডিআর,বি’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে। সংস্থাটি জানিয়েছে, নতুন আক্রান্তদের নমুনা পরীক্ষা পর্যবেক্ষণে এ তথ্য জানা গেছে।

সংস্থাটি আরও জানায়, করোনা সংক্রমণের গতি-প্রকৃতি নির্ণয়ে গত ২৩ জুলাই থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত আইসিডিডিআর,বি ৩৮টি জিনোম সিকোয়েন্স করেছে। এতে রাজধানী ঢাকায় ওমিক্রনের দুটি নতুন সাব ভ্যারিয়েন্টের উপস্থিতি পাওয়া গেছে। ঢাকায় পরিচালিত জিনোম সিকোয়েন্সে পাওয়া তথ্যে দেখা যায়, শুধু ওমিক্রন ভেরিয়েন্টগুলোর মাধ্যে ২৬টি অমিক্রন BA.5 এবং ১২টি অমিক্রন BA.2 পাওয়া গেছে।

সংস্থাটি আরও জানায়, প্রাথমিকভাবে রাজধানীসহ সারাদেশে ওমিক্রনের BA.5 সাব-ভ্যারিয়েন্ট সবচেয়ে বেশি প্রচলিত ছিল। তবে গত তিন সপ্তাহে তা BA.5 থেকে BA.2-তে স্থানান্তরিত হয়েছে, যা একটি বড় পরিবর্তন। একই সময়ে BA.2.75 (n=6) এবং BJ.1 (n=1) (যা মূলত BA.2 থেকে উৎপন্ন) নামে নতুন দুটি সাব-ভ্যারিয়েন্ট পাওয়া গেছে।

সাম্প্রতিক সারাদেশে করোনা সংক্রমণ বৃদ্ধির জন্য নতুন এই সাব-ভ্যারিয়েন্টগুলোই দায়ী— জানানো হয়েছে আইসিডিডিআর,বির নমুনা পরীক্ষার পর্যবেক্ষণে। এদিকে, ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভসের (আইডিইএসএইচআই) এক প্রতিবেদনে জানা গেছে, রাজধানীতে ওমিক্রন BA.2.75 এবং BJ.1 উভয় উপধরন শনাক্ত করেছে প্রতিষ্ঠানটি।

ওমিক্রনের এই নতুন সাব-ভ্যারিয়েন্টগুলো এ বছরের মে মাসে সর্বপ্রথম ভারতে শনাক্ত হয়। বর্তমানে BA.2.75 হলো ভারতে সবচেয়ে প্রভাবশালী সাব-ভ্যারিয়েন্ট। এটিতে মূল অমিক্রন ভেরিয়েন্টের তুলনায় স্পাইক জিনের বেশি মিউটেশন রয়েছে।

করোনার নতুন রূপের আবির্ভাব নতুন নয় এবং ভাইরাস প্রাকৃতিক বিবর্তনীয় বৈশিষ্ট্য। এ অবস্থায় করোনা থেকে সুরক্ষিত থাকতে সবাইকে করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে আইসিডিডিআর,বি।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক