বাংলাদেশ ইয়াং অফথালমোলজি সোসাইটির দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন
মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ ইয়াং অফথালমোলজি সোসাইটির (বিওয়াইএস) দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। আজ শনিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর ধানমণ্ডিতে ফোর সিজন্স রেস্টুরেন্টে আড়ম্বরপূর্ণ পরিবেশে সংগঠনটির বর্ষপূর্তি উদযাপিত হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ ইয়াং অফথালমোলজি সোসাইটির কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন অতিথিবৃন্দ। পাশাপাশি তরুণ চিকিৎসকরা আগামী দিনে অন্ধত্বমুক্ত দেশ গঠনে পূর্ণ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
ডা. মাহজিবা রহমান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান পেসিফিক একাডেমি অব অফথালমোলজি’র প্রেসিডেন্ট (ইলেক্ট) অধ্যাপক ডা. আভা হোসেন।
স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ইয়াং অফথালমিক সোসাইটির প্রেসিডেন্ট ডা. আশরাফুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক ডা. হাসান শহীদ, অধ্যাপক ডা. মিজানুর রহমান, অধ্যাপক ডা. শফিকুল ইসলাম, অধ্যাপক ডা. আব্দুল কাদের ও ডা. নিয়াজ আব্দুর রহমান।
অনুষ্ঠানে বিওয়াইএস’র নিয়মিত নিউজ লেটার প্রকাশে অগ্রণী ভূমিকা রাখায় ডা. উম্মে সালমা আকবর ও ডা. রোকসান্দা রাহনুমাকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
সমাপনী বক্তব্যে এ আয়োজনের সমাপ্তি ঘোষণা করেন বাংলাদেশ ইয়াং অফথালমিক সোসাইটির সাধারণ সম্পাদক ডা. বিপুল সরকার।