হাসপাতালের নিরাপত্তায় স্বাস্থ্যপুলিশ নিয়োগের দাবি
মেডিভয়েস রিপোর্ট: দেশের হাসপাতালগুলোর চিকিৎসকদের নিরাপত্তায় স্বাস্থ্যপুলিশ নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছেন চিকিৎসকরা। আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাজশাহী বিভাগের বিভিন্ন স্বাস্থ্য স্থাপনার উদ্বোধন ও শ্রেষ্ঠ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে পুরষ্কার প্রদান এবং সকল পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা এ দাবি জানান তাঁরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। এ ছাড়া উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, রাজশাহী জেলার চিকিৎসক ও কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে চিকিৎসকরা বলেন, হাসপাতালের নিরাপত্তায় স্বাস্থ্যপুলিশ চালু অথবা সশস্ত্র আনসার নিয়োগ দিতে হবে। সমন্বিত ষ্টোর ম্যানেজমেন্ট ও হাসপাতালের মূল বিল্ডিংয়ের বাইরে ষ্টোর ভবন তৈরি করতে হবে। লোকবল নিয়োগ, বিশেষ করে পরিচ্ছন্নতা কর্মীদের পদসংখ্যা বৃদ্ধি এবং নিয়োগ প্রক্রিয়া দ্রুত করতে হবে।
তাঁরা আরও বলেন, এইচইডির লোকবল এবং বাজেট বৃদ্ধি করতে হবে। হাসপাতালের ছোটখাট ভৌত অবকাঠামো সংস্কারের জন্য স্বাস্থ্য কমপ্লেক্স বরাবর আলাদা বরাদ্দ প্রদান করতে হবে। সুন্দর কর্মপরিবেশ তৈরিতে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করতে হবে।
-
২০ এপ্রিল, ২০২৬
-
১৩ জানুয়ারী, ২০২৬
-
২১ এপ্রিল, ২০২৫
-
১২ ফেব্রুয়ারী, ২০২৫
ইউজিসি-ইউনেস্কোর যৌথ প্রকল্প
‘মানসিক স্বাস্থ্যসেবার আওতায় আন্দোলনে অংশ নেওয়া ১০ হাজার শিক্ষার্থী’
-
০৯ জানুয়ারী, ২০২৫
-
০৪ জানুয়ারী, ২০২৫
-
০১ ডিসেম্বর, ২০২৪
-
০১ ডিসেম্বর, ২০২৪
-
৩০ অক্টোবর, ২০২৪