১০ সেপ্টেম্বর, ২০২২ ০৩:২২ পিএম

স্ট্রোকে ৩৯তম বিসিএসের ডা. শারমিনের মৃত্যু

স্ট্রোকে ৩৯তম বিসিএসের ডা. শারমিনের মৃত্যু
ডা. শারমিন সুলতানা সহকারী সার্জন হিসেবে কর্মরত ছিলেন। জানা গেছে, দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিসের সাথে ফুসফুস, চোখ ও কিডনি জটিতায় ভুগছিলেন তিনি।

মেডিভয়েস রিপোর্ট: স্ট্রোক করে না ফেরার দেশে পাড়ি জমালেন ৩৯তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা ডা. শারমিন সুলতানা। শুক্রবার (৯ সেপ্টেম্বর) রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বিষয়টি মেডিভয়েসকে নিশ্চিত করেছেন যশোর জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মো. নাজমুস সাদিক।

ডা. শারমিন সুলতানা যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়নের সহকারী সার্জন হিসেবে কর্মরত ছিলেন। জানা গেছে, দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিসের সাথে ফুসফুস, চোখ ও কিডনি জটিতায় ভুগছিলেন তিনি। বিভিন্ন হাসপাতালে নিয়েছেন চিকিৎসা সেবা। কিন্তু তারপরও তাঁকে সুস্থ করে তোলা সম্ভব হয়নি, অবশেষে গত রাতে পরপারে চলে যান ডা. শারমিন।

ডা. শারমিন সুলতানার মৃত্যুতে গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন চিকিৎসক সমাজ। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন চিকিৎসকরা।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক