১০ সেপ্টেম্বর, ২০২২ ০৪:৪২ পিএম

ডা. সেব্রিনা ফ্লোরার শারীরিক অবস্থা উন্নতির দিকে

ডা. সেব্রিনা ফ্লোরার শারীরিক অবস্থা উন্নতির দিকে
অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

মেডিভয়েস রিপোর্ট: সিঙ্গাপুরে চিকিৎসাধীন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরার শারীরিক অবস্থার আরও উন্নতির খবর দিয়েছেন তার সহকর্মীরা; যদিও এখনও তিনি ভেন্টিলেশনেই রয়েছেন। শারীরিক নানা জটিলতা নিয়ে প্রায় এক মাস ধরে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন।

আজ শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সেব্রিনা ফ্লোরার স্বামীর সঙ্গে প্রতিদিনই আমার যোগাযোগ হয়। আজ ছেলের সঙ্গে কথা হয়েছে। সে জানিয়েছে, ডা. ফ্লোরার শারীরিক অবস্থা ক্রমশ উন্নতি করছে। তার সিপিআর কমে বর্তমানে ৯১.৯ হয়েছে। তিনি এখনও জ্বরে ভুগছেন। সার্জনরা বলেছেন, জ্বর পুরোপুরি চলে যাবে না, কারণ তার ভেতরে এখনও মৃত টিস্যু রয়েছে।

স্বাস্থ্য মহাপরিচালক বলেন, গতকাল ডা. ফ্লোরার দুটি ল্যাপারোস্কপিক সার্জারি হয়েছে। এখন তার কিডনি কাজ করছে। হার্টও ভালো আছে। ফুসফুসও আগের চেয়ে ভালো আছে। তবে তিনি এখনও ভেন্টিলেশন সাপোর্টে আছেন।

গত জুলাই মাসে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয় সেব্রিনা ফ্লোরাকে। অবস্থার উন্নতি না হওয়ায় অগাস্টের মাঝামাঝিতে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।

সেখানে অস্ত্রোপচারের পর তার অবস্থা সঙ্কটাপন্ন হয়ে উঠেছিল। এখন পরিস্থিতি উন্নতির দিকে।

রোগতত্ত্ববিদ ও গবেষক অধ্যাপক সেব্রিনা ফ্লোরা কোভিড-১৯ টিকা বিষয়ক জাতীয় কারিগরি কমিটির সভাপতি।

তিন বছর আগে কোভিড মহামারী শুরুর পর নিয়মিত ব্রিফিংয়ে এসে সর্বশেষ তথ্য ও নানা পরামর্শ দিয়ে তিনি সারাদেশেই পরিচিত মুখ হয়ে ওঠেন।

মহামারী শুরুর সময় তিনি সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক ছিলেন। পরে তাকে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হয়।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক