০৫ সেপ্টেম্বর, ২০২২ ০৪:৪৮ পিএম

চীন-আফগানিস্তানে ভূমিকম্পে নিহত ১৫

চীন-আফগানিস্তানে ভূমিকম্পে নিহত ১৫
উত্তর-পূর্ব আফগানিস্তানে ভূমিকম্পে অন্তত আটজন নিহত হয়েছেন।

মেডিভয়েস রিপোর্ট: চীন ও আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে ১৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে চীনে নিহত হয়েছেন ৭ জন। আর আফগানিস্তানে নিহত হয়েছেন ৮ জন।

আজ সোমবার (৫ সেপ্টেম্বর) চীনের সিচুয়ানে ৬.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এটি ২০১৭ সালের পর এ অঞ্চলে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। কম্পন অনুভূত হয়েছে চেংদু এবং চীনের অন্যান্য প্রাদেশিক রাজধানীতে।

চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভির বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানায়, ভূমিধসের কারণে ভূমিকম্পের উপকেন্দ্রের কাছাকাছি কিছু রাস্তা ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে কিছু এলাকা। তবে ভূমিকম্পের কেন্দ্রের ৫০ কিলোমিটারের (৩১ মাইল) মধ্যে বাঁধ এবং জলবিদ্যুৎ কেন্দ্রে কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি।

চায়না আর্থকোয়েক নেটওয়ার্ক সেন্টার জানিয়েছে, চেংদু থেকে ২২৬ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে পাহাড়ি শহর লুদিং এই ভূমিকম্পের কেন্দ্র ছিল। চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ সিচুয়ান ভূমিকম্পপ্রবণ এলাকা।

সিসিটিভির খবরে বলা হয়েছে, ভূমিকম্পের কেন্দ্রের ২০ কিলোমিটারের মধ্যে মোট ৩৯ হাজার এবং ১০০ কিলোমিটারের মধ্যে ১৫ লাখের বেশি মানুষের বসবাস।

এদিকে উত্তর-পূর্ব আফগানিস্তানে সোমবার ভূমিকম্পে অন্তত আটজন নিহত হয়েছেন। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আফগানিস্তানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাখতার-এর বরাত দিয়ে জানিয়েছে সংবাদমাধ্যম ডেইলি সাবাহ। যদিও দেশটির দুর্যোগ মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ নাসিম হাক্কানি বলেছেন, প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে যে ভূমিকম্পে ৬ জন নিহত এবং ৯ জন আহত হয়েছেন।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, এদিন ভোরে আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদের কাছে ৫.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

প্রসঙ্গত, গত জুনে আফগানিস্তানে শক্তিশালী এক ভূমিকম্পে ১০০০ জনেরও বেশি মানুষের মৃত্যু ও বহু গ্রাম নিশ্চিহ্ন হয়ে যায়। দেশটি এখনও সেই ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : আন্তর্জাতিক
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও