৩১ অগাস্ট, ২০২২ ১১:২২ এএম

অবৈধ ক্লিনিক বন্ধে ফের অভিযান শুরু সোমবার

অবৈধ ক্লিনিক বন্ধে ফের অভিযান শুরু সোমবার
আগের চেয়ে জোরদার করে অভিযান চালাতে বলেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী।

মেডিভয়েস রিপোর্ট: অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ব্লাডব্যাংক বন্ধে আগামী সোমবার থেকে আবারও অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

আজ বুধবার (৩১ আগস্ট) মেডিভয়েসকে এ তথ্য নিশ্চত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর।

তিনি বলেন, ‘আগে আমরা ৭২ ঘণ্টার সময় দিয়ে অভিযান চালিয়েছিলাম। এবার এই অভিযান হবে ৯৬ ঘণ্টার। অর্থাৎ সোমবার থেকে এই সপ্তাহের পুরোটাই চলবে। এরপর আমরা অভিযানের সামারি নিয়ে শনিবার বা রবিবার বসব।’

অধিদপ্তরের এই কর্মকর্তা আরও বলেন,‘স্বাস্থ্যমন্ত্রী এ বিষয়ে কঠোর অবস্থানে আছেন। তিনি আমাদের আগের চেয়ে জোরদার করে অভিযান চালাতে বলেছেন।’

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত অভিযানে মোট ১ হাজার ৬৪১টি প্রতিষ্ঠান বন্ধ করা হয়। অভিযানের ফলে নিবন্ধনের আবেদন থেকে ২৫ কোটি ১৮ লাখ ৫২ হাজার ৮৬৭ টাকা রাজস্ব আয় হয়েছে। এছাড়া নতুন লাইসেন্সর জন্য পরিদর্শনের অপেক্ষায় এক হাজার ৯৮৬টি,  লাইসেন্স নবায়নের জন্য পরিদর্শনের অপেক্ষায় ২ হাজার ১৭টি প্রতিষ্ঠান। পাশাপাশি নতুন লাইসেন্স দেওয়া হয়েছে ১ হাজার ৪৮৯টি, লাইসেন্স নবায়ন হয়েছে ২ হাজার ৯৩০টি। নতুন লাইসেন্সের জন্য পরিদর্শন শেষ হয়েছে ৩৭৯টির এবং লাইসেন্স নবায়নের জন্য ১ হাজার ৭৬টি পরিদর্শন শেষ হয়েছে আর নতুন লাইসেন্সের জন্য পেন্ডিং রয়েছে দুই হাজার আবেদন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : স্বাস্থ্য অধিদপ্তর
বিএমইউতে এনডিএফের ‘সীরাহ কনফারেন্স’

চিকিৎসকদের পেশাগত জীবনে রাসূলের জীবনাদর্শ ধারণের আহ্বান

বিএমইউতে এনডিএফের ‘সীরাহ কনফারেন্স’

চিকিৎসকদের পেশাগত জীবনে রাসূলের জীবনাদর্শ ধারণের আহ্বান

মেডিভয়েস নিউজ রুম অনুষ্ঠানে পেশাজীবী নেতাদের মত

চিকিৎসকের নিরাপত্তায় নিহিত কার্যকর স্বাস্থ্যব্যবস্থা

  এই বিভাগের সর্বাধিক পঠিত