২১ অগাস্ট, ২০২২ ০২:৫১ পিএম

বিসিপিএস’র রেডিয়েশন ফিজিক্স কোর্সে ভর্তিচ্ছুদের রেজিস্ট্রেশনের আহ্বান

বিসিপিএস’র রেডিয়েশন ফিজিক্স কোর্সে ভর্তিচ্ছুদের রেজিস্ট্রেশনের আহ্বান
‘আগে আসলে আগে রেজিস্ট্রেশন’ ভিত্তিতে উক্ত কোর্সের রেজিষ্ট্রেশন করা হবে। এই কোর্সটি শুধুমাত্র রেডিওথেরাপি বিষয়ের চিকিৎসকরা রেজিস্ট্রেশন করতে পারবেন।’

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সের (বিসিপিএস) এফসিপিএস প্রথম পর্বের পরীক্ষার প্রস্তুতির জন্য অনলাইন ভিত্তিক ‘রেডিয়েশন ফিজিক্স’ কোর্সে ভর্তিচ্ছু চিকিৎসকদের রেজিস্ট্রেশন করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

শনিবার (২০ আগস্ট) বিসিপিএসের অনারারি সচিব অধ্যাপক মো. বিল্লাল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সের (বিসিপিএস) ফ্যাকাল্টি অব রেডিওথেরাপি কর্তৃক আয়োজিত এফসিপিএস প্রথম পর্ব পরীক্ষার প্রস্তুতির জন্য অনলাইন ভিত্তিক ‘রেডিয়েশন ফিজিক্স’ কোর্স আগামী ২ সেপ্টেম্বর ২০২২ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত (সপ্তাহে চারদিন) অনুষ্ঠিত হবে।’

‘উক্ত কোর্সে অংশগ্রহণের নিমিত্ত রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য ‘সচিব, বিসিপিএস’ এর অনুকূলে দুই হাজার টাকার পে-অর্ডার বা ব্যাংক ড্রাফট অথবা সরাসরি ‘United Commercial Bank Limited into STD Account No: 0781301000000256 perat Dhaka Bank Limited STD Account No: 2071500000887’ জমা দিয়ে ব্যাংক রশিদ সহ কলেজের হিসাব শাখায় আগামী ৩১ আগস্ট বিকাল তিনটার মধ্যে জমা দিতে হবে। (বৃহস্পতিবার দুপুর একটা পর্যন্ত)। অংশগ্রহণ করতে ইচ্ছুক ডাক্তারগণকে যথাসময়ে রেজিস্ট্রেশন করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘আগে আসলে আগে রেজিস্ট্রেশন’ ভিত্তিতে উক্ত কোর্সের রেজিষ্ট্রেশন করা হবে। এই কোর্সটি শুধুমাত্র রেডিওথেরাপি বিষয়ের চিকিৎসকরা রেজিস্ট্রেশন করতে পারবেন।’

►বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিসিপিএস
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক