১৮ অগাস্ট, ২০২২ ০৯:৩৬ এএম

রাজধানীর মাতুয়াইলে প্যাকেজিং কারাখানায় আগুন

রাজধানীর মাতুয়াইলে প্যাকেজিং কারাখানায় আগুন
আগুন নির্বাপণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।

মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর মাতুয়াইলের কোনাপাড়ায় একটি প্যাকেজিং কারাখানায় আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।

আজ বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকাল পৌনে ৮টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এর মিডিয়া শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাজাহান শিকদার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকাল ৭টা ৪৫ মিনিটের দিকে মাতুয়াইলের কোনাপাড়ায় একটি প্যাকেজিং কারখানায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। প্রথমে দুটি ইউনিট আগুন নেভানোর জন্য যায়। পরে আরও চারটি ইউনিট গিয়ে মোট ৬টি ইউনিট আগুন নির্বাপণে বর্তমানে কাজ করছে।

এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বিশ্ব প্রিম্যাচুরিটি দিবসে ডা. শাওলীর আবেগঘন পোস্ট

অপরিণত শিশু হিসেবে জন্ম নেওয়া হাসপাতালেই সহযোগী অধ্যাপক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক