০৪ অগাস্ট, ২০২২ ০২:১৮ পিএম

সিওমেক শিক্ষার্থীদের ওপর হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সিওমেক শিক্ষার্থীদের ওপর হামলা: প্রধান আসামি গ্রেপ্তার
আসামি দিব্য সরকার। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী নাইমুর রহমার ইমন ও তৃতীয় বর্ষের শিক্ষার্থী রুদ্র নাথের ওপর হামলার ঘটনায় মামলার প্রধান আসামি দিব্য সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার (৩ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

সিলেট মহানগর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী আজ বৃহস্পতিবার (৪ আগস্ট) মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেপ্তার দিব্য শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় হওয়া মামলার এজাহারভুক্ত প্রধান আসামি।

প্রসঙ্গত, এর আগে গত ১ আগস্ট সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পঞ্চম বর্ষের ছাত্র নাইমুর রহমার ইমন ও মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের ছাত্র রুদ্র নাথকে কুপিয়ে জখম করেন বহিরাগত সন্ত্রাসীরা। হামলার ঘটনায় আন্দোলনে নামেন ওসমানী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। তাদের হয়ে সেবা বন্ধ রেখে হাসপাতাল ছেড়ে রাস্তায় নামেন ইন্টার্ন চিকিৎসকরা।

শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মঙ্গলবার দুটি মামলা হয়েছে। কলেজ প্রশাসন ও হাসপাতাল প্রশাসনের দায়ের করা দুই মামলায় ৮ জনের নাম উল্লেখ করা হয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক