পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ জরুরি: ত্রাণ প্রতিমন্ত্রী
মেডিভয়েস রিপোর্ট: দেশের পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ দেওয়া জরুরি বলে মন্তব্য করেছেন ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। মঙ্গলবার (২ আগস্ট) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম মিলনায়তনে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি আয়োজিত জেলা প্রতিনিধি সম্মেলন ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা. এনামুর রহমান বলেন, পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ জরুরি কারণ তারা সঠিক তথ্য ও চিকিৎসা পদ্ধতি না জানলে সঠিক চিকিৎসা দিতে পারবে না এবং সঠিক চিকিৎসকের কাছেও পাঠাতে পারবেন না।
তিনি বলেন, উন্নত ও সমৃদ্ধ দেশ গঠনে পল্লী চিকিৎসকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। গ্রামের ৮০ ভাগ মানুষকে চিকিৎসা দেন পল্লী চিকিৎসকরা। দীর্ঘ দিনের অভিজ্ঞতায় পল্লী চিকিৎসকরা এখন ভুল করেন না। তারা গুরুতর রোগীদের যথাস্থানে প্রেরণ করতে পারেন।
আলোচনা সভায় বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির সভাপতি ডা. সবুজ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পল্লী চিকিৎসক সমিতির উপদেষ্টা শামসুল হক টুকু এমপি ও হামদর্দের ব্যবস্থাপনা পরিচালক হাকীম মো. ইউসুফ হারুন ভূঁইয়া।
-
০৮ এপ্রিল, ২০২৬
সংসদে স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন
গ্রামীণ স্বাস্থ্যসেবায় ফিরছে 'পল্লী ডাক্তার' ধারণা, সিএইচডব্লিউ কোর্স চালু
-
০২ অগাস্ট, ২০২২
-
২৩ মে, ২০২০