ডা. লরেল আর নেই
মেডিভয়েস রিপোর্ট: ডা. মো. শাহেদুল ইসলাম (লরেল) মারা গেছেন। অস্ট্রেলিয়ার ব্রিসবেনে স্থানীয় সময় বুধবার (২৭ জুলাই) রাতে মারা যান তিনি।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান আজ বৃহস্পতিবার (২৮ জুলাই) সকালে মেডিভয়েসকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘লরেল অত্যন্ত মেধাবি ছিলেন। চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) আমরা একসঙ্গে লেখাপড়া করেছি। কয়েকঘণ্টা আগে তার মৃত্যুর সংবাদ এসেছে।’
ডা. মো. শাহেদুল ইসলাম নটরডেম কলেজ থেকে এইচএসসি ও চমেক থেকে এমবিবিএস সম্পূর্ণ করেন। তিনি MENSA International ক্লাবের সদস্য ছিলেন।
এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে অধ্যাপক ডা. সায়েদুর রহমান বলেন, ‘আমার মেডিকেল জীবনের অন্যতম প্রিয় বন্ধু লরেল (মো. শাহেদুল ইসলাম) আমাদের পরিচিত জগত থেকে চিরবিদায় নিয়ে তার অনন্তযাত্রা শুরু করলো। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। সবার কাছে তার আত্মার শান্তির জন্যে দোয়া চাই।’
লরেলের স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘লরেলের সঙ্গে আমার পরিচয় হয়েছিল ১৯৭৯ সালে মেডিকেল কলেজে গিয়ে। যদিও নটরডেম কলেজে পড়েছিল, কিন্তু কলেজে ওর সঙ্গে পরিচয় ছিল না। কারণ, দুজন দুই গ্রুপে পড়তাম। মেডিকেল কলেজে পরিচয়ের পর আস্তে আস্তে ওর সহজাত সারল্যের জন্য ঘনিষ্ঠতা বাড়তে থাকলো এবং ওর সম্পর্কে জানতে শুরু করলাম। একটা অসম্ভব শিশুসুলভ সরলতা ছিল ওর প্রধান বৈশিষ্ট্য’।
তিনি আরও বলেন, ‘একদিন কথা প্রসঙ্গে জানলাম লরেল জন্মসূত্রে আমেরিকান। ১৯৬২ সালে ওর আব্বা যখন আমেরিকায় এমডি করছিলেন, তখন ওর জন্ম হয়। লরেলের মতো স্পষ্ট অথচ মৃদুভাষী মানুষ আমি কম দেখেছি। জীবনের অনেক গুরুত্বপূর্ণ ও জটিল বিষয়ে কিভাবে চিন্তা করতে হয় এবং কিভাবে সিদ্ধান্ত নিতে হয়, তার পদ্ধতি শিখেছি লরেল থেকে।’
-
১৯ মে, ২০২৬
-
০৪ মে, ২০২৬
-
২৯ এপ্রিল, ২০২৬
-
২০ এপ্রিল, ২০২৬
-
০৮ এপ্রিল, ২০২৬
-
২৬ মার্চ, ২০২৬
-
২৩ ফেব্রুয়ারী, ২০২৬
-
২৬ জানুয়ারী, ২০২৬
-
১৭ জানুয়ারী, ২০২৬