২৪ জুলাই, ২০২২ ০৮:০০ পিএম

কর্মচারী হাসপাতালের ৪২ কর্মকর্তার বিদেশ ভ্রমণের বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নয়

কর্মচারী হাসপাতালের ৪২ কর্মকর্তার বিদেশ ভ্রমণের বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নয়

মেডিভয়েস রিপোর্ট: সরকারি কর্মচারী হাসপাতালের ৪২ কর্মকর্তার বিদেশ সফরের বিষয়টি নিজেদের মন্ত্রণালয়ের আওতাভুক্ত নয় বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। আজ রোববার (২৪ জুলাই) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এই কথা জানানো হয়।

মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আজ ২৪ জুলাই ২০২২ খ্রি. রবিবার, দেশের শীর্ষ কিছু পত্রিকায় ‘সরকারি কর্মচারী হাসপাতালের উন্নয়ন, বিদেশ সফরে যাবেন ৪২ কর্মকর্তা’ শিরোনামে যে সংবাদ প্রচার হয়েছে তার সূত্র ধরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিকট এ সংক্রান্ত বিষয়ের সর্বশেষ তথ্য এবং এই সময়ে এভাবে এতজন কর্মকর্তার বিদেশ গমনের অনুমোদন কীভাবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে দেওয়া হলো তা জানতে চাওয়া হচ্ছে।’

‘পরিবেশিত সংবাদটি নিয়ে যাতে জনমনে বিভ্রান্তির সৃষ্টি না হয়, সেজন্য সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সরকারি কর্মচারী হাসপাতালটি পুরোপুরি জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন একটি হাসপাতাল এবং এই হাসপাতালের রক্ষণাবেক্ষণ ও কর্মচারীদের বিদেশ গমন সংক্রান্ত বিষয়াদির কোনো কিছুই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন নয়। বিষয়টি সকলের জ্ঞাতার্থে অবগত করা হলো’, যোগ করা হয় বিজ্ঞপ্তিতে।

এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে শেখ মুজিবের মামলা
হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে শেখ মুজিবের মামলা

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে শেখ মুজিবের মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত