০৩ জুলাই, ২০২২ ০২:৫৪ পিএম

নতুন যানবাহন ক্রয় বন্ধসহ চার সিদ্ধান্ত

নতুন যানবাহন ক্রয় বন্ধসহ চার সিদ্ধান্ত
দেশের অভ্যন্তরে প্রশিক্ষণের ক্ষেত্রে ‘প্রশিক্ষণ’ খাতে বরাদ্দকৃত অর্থের সর্বোচ্চ ৫০ ভাগ ব্যয় করা যাবে।

মেডিভয়েস রিপোর্ট: সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ ও রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানে নতুন ২০২২-২৩ অর্থবছরে সকল যানবাহন ক্রয় বন্ধসহ চার সিদ্ধান্ত গ্রহণ করেছে অর্থ মন্ত্রণালয়।

আজ রোববার (৩ জুন) মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাজেট অনুবিভাগ-১ ও অধিশাখা-১ এর উপসচিব মোহাম্মদ আনিসুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক অবস্থার প্রেক্ষাপটে ২০২২-২৩ অর্থবছরে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ, রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানী ও আর্থিক প্রতিষ্ঠানের পরিচালন ও উন্নয়ন বাজেটে কতিপয় খাতে বরাদ্দকৃত অর্থ ব্যয়ে সরকার নিম্নোক্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে।

১. নতুন সকল প্রকার যানবাহন ক্রয় বন্ধ থাকবে।

২. শুধুমাত্র জরুরি ও অপরিহার্য ক্ষেত্র বিবেচনায় আপ্যায়ন ব্যয়, ভ্রমন ব্যয়, অন্যান্য মনিহারি, কম্পিউটার ও আনুষঙ্গিক, বৈদ্যুতিক সরঞ্জামাদি ও আসবাবপত্র খাতে বরাদ্দকৃত অর্থের সর্বোচ্চ ৫০ শতাংশ ব্যয় করা যাবে।

৩. দেশের অভ্যন্তরে প্রশিক্ষণের ক্ষেত্রে ‘প্রশিক্ষণ’ খাতে বরাদ্দকৃত অর্থের সর্বোচ্চ ৫০ ভাগ ব্যয় করা যাবে।

৪. উপরের ১ ও ২ এ বরাদ্দকৃত অর্থ অন্য কোন খাতে পুনঃউপযোজন করা যাবে না।

►বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : অর্থ মন্ত্রণালয়
ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক